লাস্ট বয় দিল্লিকে হারিয়ে উপরে ওঠার লড়াইয়ে রাজস্থান, কার পাল্লা ভারী, পড়ুন প্রিভিউ
ঘরের মাঠে ফের একবার ম্যাচ জেতার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে দিল্লি ডেয়ারডভিলস।
ঘরের মাঠে ফের একবার ম্যাচ জেতার লড়াইয়ে নামছে দিল্লি ডেয়ারডভিলস। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দিল্লি একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে। ৮ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে দিল্লি লিগ টেবলে সবার শেষে রয়েছে। যদি প্লে অফে উঠতে হয় তাহলে বাকী ৬টি ম্যাচই দিল্লিকে জিততে হবে। তারপরে রান রেট বিচার হবে। সেখানেও দিল্লি পিছিয়ে রয়েছে।

এবার আসা যাক রাজস্থান দল প্রসঙ্গে। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে দেড়শো রানে আটকে রেখেও ঘরের মাঠে ১১ রানে হারতে হয়েছে রাজস্থানকে। অনবদ্য বোলিং করে রাজস্থানকে আটকে দেন হায়দরাবাদের বোলাররা। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ লিগ টেবলের ছয় নম্বরে নেমে গিয়েছে।
দিল্লি দলের বিদেশিদের মধ্যে কেউ ভালো খেলতে পারছেন না। একটি ম্যাচে জেসন রয় ব্যাট হাতে জেতান। তারপর থেকে তিনি ফর্মে নেই। ক্রিস মোরিস চোট পেয়ে ছিটকে গিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, লিয়াম প্ল্যাঙ্কেটরা যোগ্যতা অনুযায়ী খেলতে পারেননি। বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট নিয়মিত উইকেট নিচ্ছেন। তবে তিনিও কয়েকটি ম্যাচে অনেক রান দিয়েছেন।
ব্যাটিংয়ে শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, ঋষভ পন্থ, রাহুল তেওটিয়ার মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে। এই তরুণ ব্রিগেড ভালো খেলছেন। বিদেশি ব্যাটারদের সঙ্গ পেলে দিল্লি ব্যাটিং কারও চেয়ে কম যায় না।
রাজস্থান ব্যাটসম্যানদের মধ্যে সঞ্জু স্যামসন একমাত্র নিয়মিত রানের মধ্যে রয়েছেন। অধিনায়ক অজিঙ্ক রাহানে রান পেলেও স্ট্রাইক রেট ভালো নয়। বেন স্টোকস, জোস বাটলার, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেনরা ব্যাট হাতে কার্যকর হয়ে উঠতে পারেননি একটি ম্যাচেও। ফলে বারবারা মিডল অর্ডার বিপদের মুখে পড়ছে। এই অবস্থায় স্টোকস, বাটলাররা দায়িত্ব নিলে রাজস্থান ব্যাটিং ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
বোলিংয়ে বেন স্টোকস, ধবল কুলকার্নি, জোফ্রা আর্চার, কৃষ্ণাপ্পা গৌতম, জয়দেব উনাদকাটরা কেউ যোগ্যতা অনুযাী খেলতে পারেননি। এদিন দিল্লির বিরুদ্ধে কী করেন তা লক্ষ্যণীয়। আজ দিল্লি হারা মানে আনুষ্ঠানিকভাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। আর রাজস্থানের হার মানে শেষ পাঁচটি ম্যাচে সবকটিতে জিতে অন্য দলের দিকে রাহানেরদের তাকিয়ে থাকতে হবে। এই অবস্থায় শেষ বাজি কারা মারবে সেটাই দেখার।

রাজস্থান দল
অজিঙ্ক রাহানে, অঙ্কিত শর্মা, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, ধবল কুলকার্নি, জোফ্রা আর্চার, ডি শর্ট, দুষ্মন্ত চামিরা, স্টুয়ার্ট বিনি, শ্রেয়স গোপাল, সুদেশন মিধুন, জয়দেব উনাদকাট, বেন লাফলিন, প্রশান্ত চোপড়া, কৃষ্ণাপ্পা গৌতম, মাহিপাল লোমরোর, যতীন সাক্সেনা, অনুরীত সিং, আর্যমান বিড়লা, জোস বাটলার, হেনরিক ক্লাসেন, জাহির খান, রাহুল ত্রিপাঠী

দিল্লি দল
শ্রেয়স আইয়ার, সন্দীপ লামিছানে, মনজ্যোত কালরা, গ্লেন ম্যাক্সওয়েল, অমিত মিশ্র, মহম্মদ শামি, গৌতম গম্ভীর, অভিষেক শর্মা, আবেশ খান, ট্রেন্ট বোল্ট, ড্যান ক্রিশ্চিয়ান, সায়ন ঘোষ, গুরকীরত মান সিং, কলিন মুনরো, শাহবাজ নাদিম, নমন ওঝা, ঋষভ পন্থ, হর্শল প্যাটেল, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়, বিজয় শঙ্কর, পৃথ্বী শ, রাহুল তেওটিয়া, জয়ন্ত যাদব












Click it and Unblock the Notifications