আন্দ্রে রাসেলকে ধরে রাখল না কেকেআর, ভাগ্য পরীক্ষা হবে বেঙ্কটেশ আইয়ারেরও, একনজরে রিটেনশন লিস্ট
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল আন্দ্রে রাসেলকে। ২০১৪ সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার।
আজ আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি প্রকাশ করল রিটেনশন লিস্ট। তাতে উল্লেখযোগ্যভাবে নজর ছিল কাদের ছেড়ে দেওয়া হলো সে দিকেও। কেকেআরের রাসেলকে ছেড়ে দেওয়া নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত।

২০১৫ সালের আইপিএলের জন্য মেগা নিলামেও রাসেল-সহ পাঁচ ক্রিকেটারকে রেখে দিয়েছিল কেকেআর। ১২ কোটি টাকায় রাসেলকে রাখা হয়েছিল। তবে শুধু রাসেলই নন, কেকেআরের রিটেনশন লিস্টে নাম নেই বেঙ্কটেশ আইয়ারেরও।
রাসেল ছাড়া যে বিদেশি ক্রিকেটারদের কেকেআর ছেড়ে দিল তাঁরা হলেন মঈন আলি, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ ও স্পেনসার জনসন। এই ক্রিকেটারদের ছেড়ে দেওয়ায় কেকেআর আইপিএল নিলামে অংশ নেবে ৬৪.৩ কোটি টাকা নিয়ে। ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে মিনি অকশন।
অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটিয়েই রিটেনশন তালিকা প্রকাশ করা হয়েছে বলে দাবি কেকেআরের। অধিনায়ক অজিঙ্ক রাহানের পাশাপাশি রেখে দেওয়া হলো মণীশ পান্ডে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং অঙ্গকৃশ রঘুবংশী।
একনজরে দেখে নেওয়া যাক কেকেআর কাদের ধরে রাখল: অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীশ পান্ডে, রামনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।












Click it and Unblock the Notifications