Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?

আজ ইডেনে আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের। দুটি দলই নিজেদের প্রথম ম্যাচে দুশোর বেশি রান তুলেও হেরে গিয়েছে।

দুই দলের বোলিং বিভাগই চিন্তায় রাখছে ভক্তদের। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার তো জানিয়েই দিলেন যে, দলের বোলিং শক্তি দুর্বল নয়। তবে অনভিজ্ঞ। এ দিকটায় নজর রাখছেন টিম সাউদি, ডোয়েইন ব্র্যাভোরা।

-

গত মাসে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল যে পিচে খেলা হয়েছিল, সেই উইকেটেই হবে আজকের ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, সাধারণত যেমন থাকে তার চেয়ে এই পিচে ঘাস কিছুটা বেশি রয়েছে। তবুও এই উইকেটে স্পিনাররা কার্যকরী হতে পারেন বলেও মনে করা হচ্ছে। অভিষেক নায়ার জানিয়ে দিলেন, কেকেআরের হোম ম্যাচে দলকে অনুপ্রাণিত করবে দর্শকদের সমর্থন। যেমন উইকেট থাকবে তেমন পিচ অনুযায়ীই দল সাজাবেন। হোম ম্যাচ বলে পছন্দের উইকেট- এই তত্ত্বকে গুরুত্ব দিচ্ছেন না নায়ার। তাঁর মতে, প্লেয়াররা রঞ্জি-সহ ঘরোয়া ম্যাচ বিভিন্ন উইকেটে খেলেন। একেক জায়গার মাটির চরিত্রও একেকরকম। ইডেনে অনুশীলন করাও ম্যাচের সময় প্লেয়ারদের সুবিধা দেবে।

আজ একাদশ প্লেয়ার হিসেবে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে আইপিএলে ২০০তম ম্যাচ খেলবেন। অভিষেক নায়ার অফ-ফর্মের সমস্যায় ভোগা বরুণ চক্রবর্তীর পাশে থাকার বার্তা দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে, কেকেআর প্রথম একাদশে পরিবর্তন আনবে না। সানরাইজার্স হায়দরাবাদ ঈশান মালিঙ্গা ও লিয়াম লিভিংস্টোনের মধ্যে কোনও একজনকে খেলাতে পারে।

কেকেআরের সম্ভাব্য ১২ (ইমপ্যাক্ট প্লেয়ার-সহ): ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রামনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি, কার্তিক ত্যাগী।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য ১২ (ইমপ্যাক্ট প্লেয়ার-সহ): অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ (অধিনায়ক ও উইকেটকিপার), হেইনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, সলিল অরোরা, হর্ষ দুবে, ঈশান মালিঙ্গা বা লিয়াম লিভিংস্টোন, ডেভিড পেইন, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+