নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস
দুরন্ত জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল পাঞ্জাব কিংস। মঙ্গলবার নিউ চণ্ডীগড়ে গুজরাত টাইটান্সকে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে হারিয়ে।
পাঞ্জাব কিংসের জয়ে অনবদ্য অবদান রেখে ম্যাচের সেরার পুরস্কার জিতে নিলেন কুপার কনোলি। তিনি ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকেন।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। গুজরাত টাইটান্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। অধিনায়ক শুভমান গিল করেন ২৭ বলে ৩৯। জস বাটলার ৩৩ বলে ৩৮ রান করেন। গ্লেন ফিলিপস ২৫, ওয়াশিংটন সুন্দর ১৮, সাই সুদর্শন ১৩, এম শাহরুখ খান ৪ রান করেন। রাহুল তেওয়াটিয়া ১১ রানে অপরাজিত থাকেন। বিজয়কুমার বিশাখ তিনটি, যুজবেন্দ্র চাহাল ২টি ও মার্কো জানসেন ১টি উইকেট দখল করেন।
অর্শদীপ সিং ৪ ওভারে ৪২ ও জেভিয়ার বার্টলেট ৪ ওভারে ৩৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে সাত উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। তিনে নামা কুপার কনোলি ৪৪ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন পাঁচটি করে চার ও ছয় হাঁকিয়ে। প্রিয়াংশ আর্য ৭, প্রভসিমরণ সিং ৩৭, অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৮, নেহাল ওয়াধেরা ৩, শশাঙ্ক সিং ৪, মার্কাস স্টইনিস ০, মার্কো জানসেন ৯ রান করেন। জেভিয়ার বার্টলেট অপরাজিত থাকেন ১১ রানে।
প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন তিন উইকেট। কাগিসো রাবাডা ৩ ওভারে ৩৪, অশোক শর্মা ৩ ওভারে ৩১, রশিদ খান ৪ ওভারে ২৯ ও ওয়াশিংটন সুন্দর ৩.১ ওভারে ২৭ রান খরচ করে একটি করে উইকেট পেয়েছেন। মহম্মদ সিরাজ ২ ওভার হাত ঘোরান, ১৫ রান দিয়েছেন, কোনও উইকেট পাননি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications