IPL 2025: আইপিএল অভিষেকেই ফাফ-রাহুলদের ফেরালেন জিশান, দর্জি-পুত্র লেগস্পিনারের উত্থান কীভাবে?

IPL 2025: আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেটে পরাস্ত হলো দিল্লি ক্যাপিটালসের কাছে। দিল্লির তিনটি উইকেটই পেলেন জিশান আনসারি।

জিশানকে আজ মাঝের ওভারে ব্যবহার করলেন অধিনায়ক প্যাট কামিন্স। জিশান ৪ ওভারে ৪২ রান দিয়ে পেলেন তিন উইকেট।

IPL 2025 -

লখনউয়ের লেগস্পিনার জিশানকে আজ সানরাইজার্স খেলাল সিমরজিৎ সিংকে বসিয়ে রেখে। দশম ওভারের প্রথম বলে ফাফ দু প্লেসিকে (২৭ বলে ৫০) আউট করেন জিশান। ওই ওভারের শেষ বলে তিনি ফেরান ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৩২ বলে ৩৮)। নিজের বলে নিজেই ম্যাকগার্কের ক্যাচ ধরেন জিশান।

এরপর দ্বাদশ ওভার করতে গিয়ে দ্বিতীয় বলেই তিনি বোল্ড করে দেন লোকেশ রাহুলকে। রাহুল ৫ বলে ১৫ রান করেন। বছর পঁচিশের জিশান এর আগে রাজ্য দলের হয়ে টি২০ ম্যাচ খেলেছিলেন মাত্র ১টি। তাঁর উত্থানও আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করেই।

২০১৬ সালে ভারতের অনূর্ধ্ব ১৬ দলে ছিলেন জিশান। সেই দলে তাঁর সতীর্থ ঈশান কিষাণ, ঋষভ পন্থ, সরফরাজ খান, খলিল আহমেদরা। উত্তরপ্রদেশের হয়ে মাত্র ১টি টি২০ জিশান খেলেন বছর ছয়েক আগে। আইপিএল নিলামে তাঁকে সানরাইজার্স নেয় ৪০ লক্ষ টাকায়।

গত বছর ইউপি টি২০ লিগ জিশানের কেরিয়ারে টার্নিং পয়েন্ট। সেখানে ভালো পারফরম্যান্সের সুবাদেই আইপিএল দলের স্কাউটদের নজরে পড়েন। এই লিগ থেকেই নজর কাড়েন জিশান ও বিপ্রাজ নিগম। মেরঠ মাভেরিকসের হয়ে তিনি গত বছরের ইউপি টি২০ লিগে জিশান সর্বাধিক উইকেটশিকারী হন। ১২ ইনিংসে ২৪ উইকেট পান। ইকনমি ৭.৬০, গড় ১৩.২৫।

Take a Poll

আইপিএলের নিলামে প্রথমে বিপ্রাজ নিগমকে টার্গেট করেছিল সানরাইজার্স। কিন্তু নিগমকে দিল্লি ক্যাপিটালস নিয়ে নেয়। এরপরই জিশান আনসারিকে নেয় সানরাইজার্স। ইউপি টি২০ লিগের ফাইনালে মেরঠকে জেতাতে অবদান ছিল আনসারির। ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। এই টুর্নামেন্টে ডেথ ওভারে বল করতে গিয়ে গুগলিতে বিব্রত করেছেন ব্যাটারদের।

মাইখেলের প্রতিবেদনে উল্লেখ, জিশানের জন্ম ১৯৯৯ সালের ১৬ ডিসেম্বর। লেগব্রেক গুগলি তাঁর বড় অস্ত্র। জিশানের পিতা পেশায় দর্জি। ১৯ সদস্যের যৌথ পরিবার। ফলে আর্থিক কারণ জিশানের ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছিল।

কাকার হাত ধরেই ক্রিকেট মাঠে আসা। আলিগঞ্জে এলডিএ আকাদেমিতে কোচ গোপাল সিংয়ের তত্ত্বাবধানে অনুশীলন চালিয়ে যেতে থাকেন জিশান। তিনি বিনা পয়সায় কোচিং করিয়েছেন ২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা জিশানকে।

জিশানের রঞ্জি অভিষেক হয় ২০১৭ সালে লখনউয়ে রেলওয়েজের বিরুদ্ধে। ২০২০ সালে শেষবার রঞ্জি খেলেছেন কানপুরে তামিলনাড়ুর বিরুদ্ধে। ৫টি প্রথম শ্রেণির ম্যাচে জিশানের ১৭ উইকেট রয়েছে। ইনিংসে সেরা বোলিং ৩৩ রানে ৩ উইকেট। ম্যাচে ১২৫ রানের বিনিময়ে ৬ উইকেট। টি২০-তে প্রথম উইকেট পেলেন এদিনই।

জিশান ক্রিকেটের পাশাপাশি ঘুরতে ও সাঁতার কাটতে ভালোবাসেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, বিশেষ করে বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিশান। আইপিএলে চমকপ্রদ অভিষেকের পর জিশানের দিকে নজর থাকবে ইডেনে। ৩ এপ্রিল সানরাইজার্স ইডেনে খেলবে কেকেআরের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+