IPL 2025: লখনউ দলে বড় দায়িত্ব পেলেন জাহির খান, কবে নিলাম নীতি ঘোষণা করবে বিসিসিআই?
দীর্ঘদিন ছিলেন ভারতীয় দলের পেস অ্যাটাকের কাণ্ডারী, দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, এবার নতুন দায়িত্বে আসতে চলেছেন জাহির খান। আইপিএলে লখনউ দলের মেন্টর হতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার। কয়েকদিন ধরেই লখনউ দলে গম্ভীরের উত্তরসূরি হিসেবে জাহিরের নাম শোনা যাচ্ছিল।
সকালেই ক্রিকইনফোর প্রতিবেদন অনুলসারে জানা গিয়েছিল, জাহির খানই ২০২৫ সালের আইপিএলে লখনউ দলের মেন্টর হতে চলেছে। কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। দুপুরের পরই সরকারি ঘোষণা হয়ে গেল। মনি মর্কেল ভারতীয় দলে যোগদানের পর লখনউ দলে বোলিং কোচের পদও ফাঁকা রয়েছে। ফলে জাহির মেন্টরের সঙ্গে বোলিং কোচের দায়িত্বও সামলাবেন কিনা তা এখনও জানা যায়নি।

Zaheer, Lucknow ke dil mein aap bohot pehle se ho 🇮🇳💙 pic.twitter.com/S5S3YHUSX0
— Lucknow Super Giants (@LucknowIPL) August 28, 2024
এই দলে বর্তমানে মুখ্য কোচের ভূমিকায় রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। কোচিং স্টাফে রয়েছেন ফিল্ডিং কোচ জন্টি রোডস। রয়েছেন অ্যাডাম ভোগস এবং ল্যান্স ক্লুজনার।
আসন্ন মরশুম শুরুর আগেই এবার দলের বোলিং কোচের দায়িত্বও ছেড়েছেন মর্নি মর্কেল। কারণ তিনি ইতিমধ্যেই ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের বোলিং কোচ নির্বাচিত হয়েছেন। ফলে মেন্টর পদের পাশাপাশি এই বোলিং কোচের পদটিও আপাতত ফাঁকা রয়েছে।
জাহির খান ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন। জাহির ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ৯২টি টেস্ট, ২০০টি ওডিআই এবং ১৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে জাহির ৩২.৯৪ গড়ে ৩১১টি উইকেট নিয়েছেন।
Welcome to the Super Giants family, Zak! 💙 pic.twitter.com/0tIW6jl3c1
— Lucknow Super Giants (@LucknowIPL) August 28, 2024
সোমবার আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে এক বৈঠক হয়েছে। প্রায় এক ঘণ্টার মেগা মিটিংয়ে রাহুল কর্ণধারের সঙ্গে আগামী বছরের দল নিয়ে আলোচনা করেছেন। দলে কাদের রিটেন করা হবে, সেই সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, সেপ্টেম্বর মাসের শুরুতে ২০২৫ সালের আইপিএলের নিলামের আগে রিটেন নীতি বিসিসিআই ঘোষণা করবে বলেই খবর। যা খবর তাতে করে প্রতিটি দল ছয়জন করে ক্রিকেটারে হয়ত রিটেন করতে পারবে। যার মধ্যে থাকবে রাইট টু ম্যাচ অপশনও।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications