IPL 2025: মুস্তাক আলির ম্যাচে ব্রাত্য চাহালের দুরন্ত বোলিং, নিলামের আগে বার্তা দিলেন ফ্র্যাঞ্চাইজিদের
রবিবার শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম। দুই দিন ব্যাপী নিলামের আগে শনিবার থেকে শুরু হয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি। এই টুর্নামেন্টের প্রথম দিনেই ব্যাট এবং বল হাতে জ্বলে উঠছেন একের পর এক ক্রিকেটার। কারণ মেগা নিলামের আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ প্রত্যেক ক্রিকেটার এর কাছে নিজেদের প্রমাণ করার একটা দারুন সুযোগ কারণ প্রত্যেকটা আইপিএল দলই বোর্ডের এই টি২০ টুর্নামেন্টের দিকে নজর রাখে।
অনেক সময় শেষ পারফরম্যান্সের ভিত্তি করে আইপিএলের নিলামে দল নির্ধারিত হয়। শনিবার গোয়ার বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের হয়ে দুরন্ত শতরান করেছেন শ্রেয়স আইয়ার। ফলে নিজের দর অনেকটাই বাড়িয়ে রাখতে সক্ষম হয়েছেন নাইটদের চ্যাম্পিয়ন করা অধিনায়ক। ব্যাট হাতে শ্রেয়াসের শতরানের মতই বল হাতের দুরন্ত পারফরম্যান্স করলেন চাহাল।

শনিবার মুম্বইতে হরিয়ানার খেলতে নেমেছিল মণিপুরের বিরুদ্ধে। এই ম্যাচেই দুরন্ত বোলিং করলেন চাহাল। মাত্র ৯ দিয়ে চার উইকেট তুলে নিলেন ভারতীয় দলের এই অভিজ্ঞ স্পিনার। টি২০ ক্রিকেটে ফের একবার বল হাতে জ্বলে উঠলেন চাহাল। বুঝিয়ে দিলেন এখনও ম্যাচের রঙ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা তাঁর আছে।
বোর্ডের টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রাজ্য দলের হয়ে খেলতে নেমেছেন। চাহালের দুরন্ত বোলিংয়ে ভর করে হরিয়ানা ১৯.১ ওভারে মনিপুরকে ৮৬ রানের মধ্যে অলআউট করে দিল। রবিবার নিলামে ভাগ্য পরীক্ষা হবে চাহালেরও কারণ রাজস্থান রয়্যালস দল তাঁকে রিটেন করেনি।
অথচ আইপিএল হোক বা জাতীয় দল টি২০ তে বরাবরই বল হাতে সফল চাহাল কিন্তু তাকে রিটেন না করায় যাহাকে ফের একবার নিলামের মঞ্চেই নিজের ভাগ্য পরীক্ষা করতে হবে। তাঁর মত স্পিনার কে আগ্রহী থাকবে একাধিক দলই। টি২০ স্পিনারের চার ওভার ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। ফলে বেশি দর পাওয়ার সম্ভাবনা আছে চাহালের।
দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের । সুযোগ পেয়েছিলেন টি২০ বিশ্বকাপের স্কোয়াডেও। কিন্তু এক ম্যাচেও খেলানো হয়নি চাহালকে। এরপর জিম্বাবোয়ে গিয়েছিলেন সেখানেও সুযোগ মেলেনি তঁার। এরপর শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দলে জায়গা হয়নি। গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রত্যাশায় ছিলেন, সময় ফিরবে। কিন্তু চাহাল ব্রাত্যই থেকেছেন. তবে নিজের পারফরম্যান্সে ধরা দিয়ে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications