IPL 2025: দিল্লি ক্যাপিটালসে সৌরভের সঙ্গে জুটি বাঁধছেন যুবরাজ? হেড কোচের প্রস্তাব নিয়ে জল্পনায় সামনে বড় আপডেট

IPL 2025: দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। রিকি পন্টিংকে সরানোর পর এই ফ্র্যাঞ্চাইজি এখন নতুন হেড কোচের সন্ধানে।

আর সেখানেই চর্চা শুরু যুবরাজ সিংকে নিয়ে। যুবি হেড কোচ হলে দিল্লি ক্যাপিটালসে দেখা যাবে মহারাজ-যুবরাজ যুগলবন্দি। গোটা বিষয়টি নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলাকে প্রতিক্রিয়া দিয়েছেন ওই ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তা।

IPL 2025

প্রথমে জানা গিয়েছিল, আশিস নেহরা গুজরাত টাইটান্সের হেড কোচের পদ ছেড়ে দিতে পারেন। ফলে যুবরাজ সিং হেড কোচ হিসেবে নেহরার স্থলাভিষিক্ত হতে পারেন বলে চর্চা শুরু হয়। যদিও স্পোর্টসস্টারের প্রতিবেদনে উল্লেখ, নেহরাই থাকছেন হেড কোচের পদে।

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দিল্লি ক্যাপিটালস যুবরাজ সিংকে হেড কোচ করতে আগ্রহী। কথাবার্তাও শুরু হয়েছে। সৌরভের টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যুবি। দিল্লি ক্যাপিটালস বিগত বেশ কয়েক বছর ধরে সাফল্যের মুখও দেখেনি। ফলে যুবিকে হেড কোচ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

যদিও যুবরাজের হেড কোচ হওয়ার ব্যাপারে এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে যুবি হেড কোচ হলে মহারাজ-যুবরাজ যুগলবন্দিই শুধু দেখা যাবে না, আইপিএল খেতাব জয়ের যে স্বপ্ন সৌরভের রয়েছে তাও পূরণ হওয়ার আশা উজ্জ্বল হবে।

যুবরাজ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেননি। তবে শুভমান গিল,অভিষেক শর্মা-সহ পাঞ্জাবের ব্যাটারদের নানাভাবে গাইড করেন যুবরাজ। যুবির পরামর্শে উপকৃত ক্রিকেটাররা ভারতীয় দল কিংবা আইপিএলে দারুণ সাফল্যও পাচ্ছেন।

২০১১ সালে ভারতের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০০৭ সালে টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য যুবরাজ। তিনি ৪০টি টেস্ট, ৩০৪টি ওডিআই ও ৫৮টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ২০২০ সালের আইপিএলের ফাইনাল খেলেছিল দিল্লি ক্যাপিটালস। তবে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হওয়ায় খেতাব জিততে পারেনি। ২০২১ সালে প্লে-অফ খেলে। কিন্তু ২০২২ সাল থেকে টানা তিন মরশুম শেষ চারে যেতে পারেনি।

পন্টিং সরার পর কোনও কোনও সংবাদমাধ্যম দাবি করেছিল সৌরভই হেড কোচের দায়িত্ব নেবেন। মনে করা হচ্ছিল, সৌরভকে রাজি করাবেন দিল্লি ক্যাপিটালসের কর্ণধাররা। যদিও সেই সময় ওয়ানইন্ডিয়া বাংলাকে সৌরভ বলেছিলেন, তিনি হেড কোচের দায়িত্ব নেবেন না। এই আবহে যুবরাজ রাজি হলে তা তাৎপর্যপূর্ণ হবে।

তবে স্পোর্টসস্টারের প্রতিবেদনের দাবি ভিত্তিহীন বলে ওয়ানইন্ডিয়া বাংলায় দাবি করেছে দিল্লি ক্যাপিটালস। যুবরাজের সঙ্গে হেড কোচ নিয়ে কথাবার্তা চালানোর বিষয়টি সত্যি নয় বলে ওই ফ্র্যাঞ্চাইজির এক শীর্ষকর্তা জানিয়েছেন। এদিকে, গ্যারি কার্স্টেন পাকিস্তানের হেড কোচ হওয়ায় গুজরাত টাইটান্স মেন্টরের সন্ধানে রয়েছে। ভারতের প্রাক্তন কোনও ক্রিকেটারকে গুজরাত টাইটান্সের মেন্টরের পদে দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+