Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আম্পায়ারের সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ হয়েছেন ধোনি থেকে পন্থ, ফিরে দেখা বিতর্কিত ঘটনাবলী

ফুটবল মাঠে যেমন রেফারির সিদ্ধান্ত নিয়ে একাধিক বিতর্ক হয় তেমনই ক্রিকেট খেলায় আম্পায়ারদের ক্ষেত্রেও। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে আম্পায়েরর এক নয় একাধিক সিদ্ধান্ত নিয়ে আগুনে বিতর্ক হয়েছে। বাছাই করা বেশ কিছু ঘটনা তুলে ধরা হল আইপিএলের ১৮তম সংস্করণের আগে।

২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্স এবং আরসিবি ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। আরসিবির শেষ বলে ৭ রানের প্রয়োজন ছিল, লাসিথ মালিঙ্গা বোলিং ক্রিজ থেকে কয়েক সেন্টিমিটার দূরে চলে গেলেও আম্পায়ার এস রবি সেই বলটি নো ঘোষণা করেননি, যার ফলে আরসিবিকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল।

Umpiring Decisions

এই ঘটনায় বিরাট কোহলি আম্পায়ারদের উপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি বলেন, আমরা আইপিএলের মতো টুর্নামেন্ট খেলছি, ক্লাব ক্রিকেট খেলছি না। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত ছিল।

২০১৯ সালে রাজস্থান রাজস্থান রয়্যাবস বনাম সিএসকে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের ফলে মেজাজ হারিয়ে বসেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। খেলা চলাকালীন তিনি মাঠে ঢুকে পড়েন এবং আম্পায়ারদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। ঘটনাটি ঘটেছিল যখন বেন স্টোকস বল করছিলেন এবং সিএসকের তিন বলে আট রান প্রয়োজন ছিল। স্টোকস একটি বল ফুলটস করেন। প্রথমে আম্পায়ার মনে করেছিলেন বলটি সিএসকে ব্যাটারের কোমরের উচ্চতার উপরে ছিল তাই তিনি নো ঘোষণা করেছিলেন।

কিন্তু লেগ আম্পায়ার মনে করেছিলেন যে বলটি সঠিক ছিল তাই তিনি নো-এর নির্দেশটি বাতিল করে দেন। এরপরই মাঠে ঢুকে পড়েন ধোনি, আম্পায়রদের সঙ্গে তর্ক করতে থাকেন। এর ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও শেষ পর্যন্ত রিপ্লে-তে দেখা দিয়েছিল বলটি নো-ই ছিল।

২০২১ সালে পাঞ্জাব কিংস বনাম আরসিবির মধ্যে একটি ম্যাচেও আম্পায়ার একটি সিদ্ধান্ত নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল এই সিদ্ধান্তটি মূলত তৃতীয় আম্পায়ারের জন্যই হয়েছিল। সহজেই বোঝা গিয়েছিল বলটি আরসিবি ব্যাটার দেবদত্তের ব্যাট স্পর্শ করে তারপর উইকেটকিপারের হাতে প্রবেশ করেছে। কিন্তু আম্পায়ার অনন্ত পদ্মনাভন পাঞ্জাব কিংসের আবেদন খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে ডিআরএস নিয়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু সবাইকে অবাক করে দিয়েই টিভি আম্পায়ার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তটি বহাল রাখেন এরপরই কেএল রাহুল মাঠে থাকা আম্পায়ারদের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন এবং তাকে বেশ উত্তেজিত দেখা গিয়েছিল।

২০২২ সালে রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচেও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রবল ক্ষুব্ধ হয় দিল্লি শিবির। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ রান। প্রথম দুটি বলেই ছক্কা মারেন অলরাউন্ডার রোয়ান পাওয়েল। তৃতীয় বলটিও ফুল টস করেন প্রতিপক্ষ বোলার, এর ফলে ঋষভ পন্থ সহ দিল্লি ম্যানেজমেন্ট মনে করেছিল ফলটি নো ছিল কিন্তু মাঠে তার আম্পায়ার নীতিন মেনন এবং নিখিল বলটি নো দেননি। এমনকি তারা তৃতীয় আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করেননি এর ফলে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন পন্থ তিনি মাঠে থাকা দুই ব্যাটারকে ফিরে আসতে বলেন।

আম্পায়ারিং নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত আরও আছে, সানরাইজার্স দলের ব্যাটার হেইনরিখ ক্লাসেন লখনউ দলের বিরুদ্ধে একটি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ হয়েছিলেন। ১৯তম ওভারে আভেশ খানের একটি বল তার কোমরের উপর দিয়ে গিয়েছিল, তিনি দেখেন আম্পায়ার নো বলের নির্দেশ দেননি। তিনি সরাসরি আম্পায়ারের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেন এবং আইপিএলের আদর্শ আচরণ নীতি লঙ্ঘনের জন্য প্রোটিয়া তারকার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় এই ঘটনায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+