IPL 2025: দীপাবলিতে আলোকিত করেছেন ভারতীয় দলকে, এবারও থাকছে বড় চমক? কোহলিকে নিয়ে ঝড় নেট দুনিয়ায়

গত দুই বছর দীপাবলির সময়টা রঙিন করে রেখেছেন বিরাট কোহলি। দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। বৃহস্পতিবার পালিত হচ্ছে দিওয়া‌‌লি। কিন্তু উৎসবের দিনেও ফোকাসে আইপিএল রিটেনশন। ১০ দল বিসিসিআইয়ের কাছে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেবে আজই। তবে রিটেনশনের মধ্যেও চর্চায় কোহলির অধিনায়কত্বে প্রত্যাবর্তন।

কোহলি আবার আরসিবির অধিনায়কত্বে ফিরতে পারেন, বিগত কয়েকদিন ধরেই এই জল্পনাই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। দিওয়ালিতে সেই জল্পনার মাত্রা আরও উস্কে দিয়েছে স্বয়ং আরসিবি টিমই। গত দুই বছর দিওয়ালির সময়ে দুরন্ত পারফরম্যাম্স করেছেন কোহলি, এবার কা‌লিপুজোর দিনে কি আরও বড় চমক অপেক্ষা করছে?

২০২২ সালে এই সময় চলছি‌ল টি২০ বিশ্বকাপ। দিওয়ালির সময়েই ছিল ভারত পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচে দুরন্ত পারফরম্যাম্স করে দলকে জিতিয়েছি‌লেন কোহলি। ২০২৩ সালে উৎসবের মরশুমে দেশজুড়ে চলেছিল একদিনের বিশ্বকাপ। কালিপুজোর দিনেই ভারতীয় দল মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। সেই ম্যাচে কোহলি অর্ধশতরান করেন এবং বল হাতে উইকেট নেন।

ফলে শেষ দুই বছর কোহলি দীপাবলিতে আলোকিত করেছেন ভারতীয় ক্রিকেটকে। এবার সেই দিওয়ালির দিনেই হচ্ছে আইপিএল রিটেনশন।২০০৮ সালে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। এরপর থেকে টানা ১৭ মরশুম এই দলের জার্সিতে খেলে আসছেন। ক্রিকেটার থেকে অধিনায়ক হয়েছেন, আবার নেতৃত্বের দায়িত্ব ছেড়েও দিয়েছেন।


কিন্তু আগামী মরশুমেজল্পনা শুরু হয়েছে কোহলির অধিনায়কত্বে ফেরা নিয়েও। ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিরাট কোহলি আরসিবিকে নেতৃত্ব দেন। ২০১৬ কোহলির নেতৃত্বে খেতাবের খুব কাছাকাছি পৌঁছেছিল আরসিবি দল।

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীনেশ কার্তিক অবসর নিয়েছেন। এরফলে কার্তিকের বিকল্প হিসেবে আরসিবির একজন দক্ষ উইকেটরক্ষক দরকার। সে কারণেই আরসিবির নজরে রয়েছেন কেএল রাহুল, ঈশান কিষাণ ও ঋষভ পন্থ।

আরসিবি দলে আরও বেশি ভূমিপুত্রকে দেখতে চায় সে রাজ্যের সরকার। বর্তমানে কর্ণাটকের ক্রিকেটের মুখ কেএল রাহুল। ফলে আরসিবিত রাহুলের যোগদানের জল্পনা বাড়ছে। এমনকি নিলামের আগে আরসিবি দলে ঢুকে পড়েছেন রাহুল। আরসিবি দল রিটেনশন সংক্রান্ত বিষয় নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে আরসিবির ক্রিকেটারব্যতীত একমাত্র ছবিতে দেখা গিয়েছে কেএল রাহুলকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জল্পনার মাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে রাহুলের ঘরে ফেরা নিয়ে।

দেশজুড়ে চলছে আলোর উৎসব, তারইমধ্যে ইন্টারনেটে ঝড় তু‌লেছেন কোহলি, মাঠে তাঁরা পারফরম্যান্স খারাপ হলেও মাঠের বাইরে কিন্তু হিট সেই কোহলিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+