IPL 2025: ব্যাটে-বলে অনবদ্য জ্যাকস, সানরাইজার্সের বিরুদ্ধে জিতলেও দলগত অবস্থান বদল নয় মুম্বই ইন্ডিয়ান্সের

IPL 2025: আইপিএলে স্বস্তির জয় মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হেরে যাওয়ায় প্লে-অফের পথ কঠিন হলো সানরাইজার্স হায়দরাবাদের।

জয়ের জন্য ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স জয় ছিনিয়ে নিল ৪ উইকেটে। ১১ বল বাকি থাকতে।

IPL 2025 -

টস জিতে ফিল্ডিং নেয় মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদ ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। অভিষেক শর্মা ২৮ বলে সর্বাধিক ৪০ রান করেন। তিনি সাতটি চার মেরেছেন। হেইনরিখ ক্লাসেন ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩৭ রান করেন।

ট্রাভিস হেড ২৯ বলে ২৮ রান করেন। ঈশান কিষাণ তাঁর পুরানো দলের বিরুদ্ধে ৩ বলে ২ রানের বেশি করতে পারেননি। নীতীশ কুমার রেড্ডি ২১ বলে ১৯ রান করে আউট হন। অনিকেত ভার্মা ২টি ছয়ের সাহায্যে ৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক প্যাট কামিন্স ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন, ১টি ছয় রয়েছে তাঁর ইনিংসে।

উইল জ্যাকস ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২১ রান খরচ করে পেলেন ১ উইকেট। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২৯ ও হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৪২ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট। দীপক চাহার ৪ ওভারে ৪৭ ও মিচেল স্যান্টনার ১ ওভারে ৮ রান দিলেও উইকেট পাননি।

জবাবে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ২ ওভারে ৭ রান তোলে। মহম্মদ শামি তৃতীয় ওভারে গিয়ে ১৭ রান দেন। শামির বলে জোড়া ছক্কা হাঁকান রোহিত শর্মা। চতুর্থ ওভার করতে যান প্যাট কামিন্স। তাঁর প্রথম বলেই ছক্কা হাঁকান হিটম্যান। যদিও পঞ্চম বলে কামিন্স আউট করে দেন রোহিতকে।

Take a Poll

কামিন্সের ফুল টস বলে কভারে ট্রাভিস হেডের বলে সহজ ক্যাচ দেন রোহিত। তিনি করলেন ১৬ বলে ২৬ রান। রোহিত এদিনও খেললেন ইমপ্যাক্ট সাব হিসেবে। পাওয়ারপ্লেতে ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ১ উইকেটে ৫৫।

রায়ান রিকেলটন পাঁচটি চারের সাহায্যে ২৩ বলে ৩১ রান করে হর্ষল প্যাটেলের শিকার হন। সূর্যকুমার যাদব ২টি করে চার ও ছয়ের সাহায্যে করেন ১৫ বলে ২৬। উইল জ্যাকস ২৬ বলে ৩৬ রান করেন, মেরেছেন তিনটি চার ও ২টি ছয়। রোহিত, জ্যাকস ও সূর্য কামিন্সের শিকার।

জেতার জন্য যখন ১ রান বাকি, সানরাইজার্সের রান ছুঁয়ে ফেলেছে মুম্বই, তখন দুটি উইকেট তুলে নেন ঈশান মালিঙ্গা। ১৭.২ ওভারে প্রথমে আউট হন হার্দিক। ঈশান মালিঙ্গার বলে ক্যাচ ধরেন ঈশান কিষাণ। হার্দিক তিনটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৯ বলে ২১ রান করলেন।

এরপর এই ওভারের পঞ্চম বলে নমন ধীর ৩ বলে ০ রান করে লেগ বিফোর হলেন। ১৮.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। তিলক বর্মা ১৭ বলে ২১ ও মিচেল স্যান্টনার ১ বলে ০ রানে অপরাজিত থাকেন। প্যাট কামিন্স ৪ ওভারে ২৬ রানে তিন উইকেট নিলেন। মালিঙ্গা ৪ ওভারে ৩৬ রান খরচ করে পেলেন ২ উইকেট। হর্ষল প্যাটেলের ঝুলিতে ১ উইকেট, ৩ ওভারে ৩১ রান দিয়ে।

মুম্বই ইন্ডিয়ান্স সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতেই থাকল। চলতি আইপিএলে পঞ্চম পরাজয়ের সাক্ষী সানরাইজার্সের ৭ ম্যাচে ৪ পয়েন্ট, তারা রইল ৯ নম্বরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+