IPL 2025: নাইটদের সব প্রয়োজন একাই মেটাতে পারেন ঋষভ, বাদশার দলের সেনাপতি হবেন পন্থ? রইল সমীকরণ

২০১৪ সালের পর ২০২৪ সালে আইপিএ‌লে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। কিন্তু চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন না করে চমক দিয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। শ্রেয়সের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও শেষ পর্যন্ত ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। উল্টে চ্যাম্পিয়ন অধিনায়কের জন্য নিলামে মোটা অঙ্কের টাকা বরাদ্দ রাখছে অন্য ফ্র্যাঞ্চাইগুলি।

অন্যদিকে অবাক করার মতো কাণ্ড ঘটিয়েছে দিল্লি দল। ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে দলে ধরেই রাখে‌নি দিল্লি। ২০১৬ সাল থেকে পন্থ দিল্লি দলের সদস্য। এরআগে দুই বার তাঁকে রিটেন করেছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার তাঁকে রিটেন করেননি। দিল্লি ছেড়ে এবার কলকাতাতে আসবেন পন্থ? অঙ্ক মিললে সেই সম্ভাবনা কিন্তু থাকছেই।

Rishabh Pant

প্রথমে উল্লেখ করা প্রয়োজন কেন ঋষভকে প্রয়োজন কলকাতার? প্রথমত নাইটদের একজন অধিনায়ক প্রয়োজন, দ্বিতীয় তাদের দরকার একজন দক্ষ উইকেটরক্ষক, তার উপর একজন ভালো মিডল অর্ডার ব্যাটার। যিনি রিঙ্কু সিংয়ের সঙ্গে ম্যাচ ফিনিশ করতে পারবেন। কেকেআরের এই তিনটি প্রয়োজনই মেটাতে পারেন একজনই তিনি ঋষভ পন্থ।

অন্যদিকে, দল বদল করলে পন্থও চাইবেন একটা সফল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে, এই ক্ষেত্রে কেকেআর তাঁর জন্য সবথেকে ভালো অপশন কারণ নাইটরা চ্যাম্পিয়ন দল বর্তমান সময়ের। এরআগে আরও দুইবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতার মানুষের ক্রিকেট প্রেম অতুলনীয়। সেই শহরের দলে খেললে ক্রিকেটপ্রেমীদের সম্মান ও ভালোবাসা পাবেন।

রিটেনশনের পর কেকেআরের হাতে থাকছে ৫১ কোটি টাকা। কিন্তু এখানেই সমস্যা, পন্থের জন্য রেকর্ড দাম উঠতে পারে। ৫১ কোটি টাকার অর্ধেকও যদি একজনের জন্য খরচ করতে হয় তাহলে বাকি দল গঠন করা সমস্যার হবে কেকেআরের জন্য। শোনা যাচ্ছে দক্ষ ভারতীয় ক্রিকেটারদেরই নিলামে টার্গেট করছে কেকেআর।

রিঙ্কু, রাসেল, নারিন, বরুণ, রমনদীপ, হর্ষিত ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। ফলে খুব বেশি টাকা নাইটদের হাতে নেই। এরইমধ্যে বাকি দল গঠন করতে হবে কেকেআরকে। আরটিএমের জন্য অপেক্ষা না করে ছয়টি রিটেনশন স্লট নিলামের আগেই ব্যবহার করে নিয়েছে কেকেআর

IPL 2025: চেন্নাইয়ের নজরে ভারতীয় দলের তারকা স্পিনার, অশ্বিনকে দলে ফেরানোর পরিকল্পনা সিএসকের
কেকেআর দল শ্রেয়সকে দলে ফেরাতে না পারলে বিকল্প অধিনায়ক লাগবে। সেইসঙ্গে একজন উইকেটরক্ষক নারিনের সঙ্গী ওপেনিং ব্যাটার লাগবে। স্টার্কের বিকল্প বিদেশি পেসারও লাগবে নাইটদের। যদিও টাকার অঙ্কে পাল্লা দিয়ে পন্থকে দলে নিতে পারে কেকেআর, সেটা হবে আরও বড় চমক। ইডেনে বাদশার সেনাপতি হবেন পন্থ? উত্তর দেবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+