IPL 2025: প্রতি মিনিটে খরচ হল দেড় কোটি, ১২০ মিনিটেই শেষ হয়ে গেল ১৮০.৫০ কোটি টাকা
ফুটবল মাঠে দলবদলের বাজারে একটা কথা খুব প্রচলিত আছে হাতে টাকা পায়ে বল। অর্থ্যাত আগে টাকা পাওয়া যাবে তারপরই ফুটবলাররা যোগ দেবেন দলে। কিন্তু আইপিএলের নিলামের মঞ্চে বিষয়টি একই রকমের হলেও এখানে থাকে পেশাদারিত্বের ছোঁয়া। এখানে কথাটা বলা যেতে পারে পার্সে টাকা, দলে ক্রিকেটার। আইপিএলে মেগা নিলামের প্রথম দুটি সেট বরাদ্দ ছিল ১২ জন মার্কি ক্রিকেটারদের জন্য।
১২ জন মার্কি ক্রিকেটারের জন্য জলের মতো টাকা খরচ করল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। দলগুলি মোট ৬৪১.৫০ কোটি টাকা নিয়ে নিলামের মঞ্চে নেমেছিল। কিন্তু প্রথম ১২০ মিনিটে ১২ জন মার্কি ক্রিকেটারকে নিলামে তোলার পরই টাকা অঙ্ক কমে হয় ৪৬১ কোটি। ১২০ মিনিটে ১৮০.৫০ কোটি টাকা খরচ করে ফেলল ফ্রাঞ্চাইজি গুলি। প্রতি মিনিটে ১.৫০ কোটি খরচ হল নিলামের সূচনাতেই।

নিলামের শুরুতেই বিরাট দর হাঁকিয়ে দিলেন অর্শদীপ সিং. পাঞ্জাব দল তাঁকে রিটেন না করলেও নেওয়ার জন্য ১৮ কোটি টাকা খরচ করল. তবে সবার নজর ছিল ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের দিকে। এই তিন প্লেয়ারের জন্য টাকার থলি নিয়ে নেমে পরে দলগুলি।
প্রথমেই নাইটদের চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে নিতে বিরাট দর কষাকষি চলল। শেষ পর্যন্ত পাঞ্জাব দল ২৬.৭৫ কোটিতে তাঁকে দলে নিল। এরপর চমক বাকি ছিল, শ্রেয়সের রেকর্ড কিছুক্ষণের মধ্যে ভেঙে দিলেন ঋষভ পন্থ। লখনউ দল ২৭ কোটি টাকা খরচ করে তঁাকে দলে নিল। শ্রেয়স আইয়ার বা পন্থের রেকর্ড ভাঙতে পারলেন না, এবারের নিলামে রাহুলের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। এমতাবস্থায়, ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস রাহুলকে কিনে নেয়।
এর পাশাপাশি সামি থেকে সিরাজ, রাবাডা থেকে লিভিংস্টোন প্রত্যেক দেশ এবং বিদেশি মার্কি ক্রিকেটারই মোটা অঙ্কের দর পেলেন। ফলে ভোজবাজির মতোই টাকা গায়েব হয়ে গেল।আইপিএল সত্যিই বদল দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। না হলে ১২০ মিনিটের মধ্যে ১২ জন ক্রিকেটারের জন্য ১৮০.৫০ কো টাকা বিনিয়োগ ভাবা যায়।












Click it and Unblock the Notifications