IPL 2025: দুরন্ত ব্যাটিং নীতীশের, বল হাতে অনবদ্য হাসারঙ্গা, রাজস্থানের জয়ের আসল নায়ক কে?
রবিবার ছিল আইএসএলের ডাবল হেডার। দ্বিতীয় ম্য়াচে অসমের গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং সিএসকে। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল রাজস্থান দলকে। এই ম্যাচ ছিল তাদের কাছে কঠিন পরীক্ষা। অন্যদিকে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেও দ্বিতীয় ম্য়াচে আরসিবির বিরুদ্ধে হারতে হয়েছিল চেন্নাইকে। ফলে সিএসকের কাছে এই ম্যাচ ছিল জয়ে ফেরার ম্যাচ।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে রাজস্থান রয়্যালস দল। জবাবে ব্যাট করতে নেমে ৬ রান দূরেই থামতে হল সিএসকে দলকে। ব্যাটে-বলে এই ম্যাচে নজর কাড়া পারফরম্যান্স করেন একাধিক ক্রিকেটার, তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই উল্লেখ করতে হবে রাজস্থান দলের ব্যাটার নীতীশ রানার কথা। ৩৬ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন। ব্য়াটিং করার সময় ১০টি চার এবং পাঁচটি ছক্কা মারেন। নাইট প্রাক্তনীর অশ্বিনের ফাঁদে পা দিয়ে আউট হলেন না হলে শতরান করতেই পারতেন। নীতীশ সাজঘরে ফেরার সময় গোটা স্টেডিয়াম তাঁকে অভিবাদন জানাল। তাঁর ব্যাটে ভর করেই স্কোর বোর্ডে ভালো রান তুলতে সক্ষম হয় রাজস্থান দল। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে অবশ্যই থাকবে রানার নাম।
বল হাতে রাজস্থানের হয়ে কার্যকরী ভূমিকা নিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ৪ ওভারে ৩৫ রান খরচ করে চার উইকেট নিলেন। অর্ধশতরান করার ক্রিজে ঝাঁকিয়ে বসেছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ। তাঁকে ৬৩ রানের মাথায় আউট করলেন। পাশাপাশি রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শিবম দুবের উইকেট নিলেন। চেন্নাই দলের ব্যাটিং লাইনআপে ধস নামালেন ওয়ানিন্দু হাসারঙ্গা। গুরুত্বপূর্ণ সময়ে ঋতুরাজকে আউট করলেন। ফলে এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন ওয়ানিন্দু হাসারঙ্গা।
তবে উল্লখ করতেই হবে সন্দীপ শর্মার নাম। শেষ ওভারে তাঁর বোলিংও কিন্ত রাজস্থানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। তবে ম্যাচের সেরা হলেন নীতীশ রানা। ম্যাচের সেরা হয়ে নীতীশ রানা বলেন, আমি চেষ্টা করেছিলাম পাওয়ার প্লে-তে রান করতে। কারণ বল পুরানো হলেই টার্ন করতে শুরু হয়। এই ম্য়াচে উপরের দিকে ব্য়াটিং করেন, আগে চারে ব্যাটিং করলেও এই ম্য়াচে তিনে নামেন। এটা কোচের সিদ্ধান্ত বলেই উল্লেখ করেন রানা।












Click it and Unblock the Notifications