IPL 2025: ইডেনে সেরা ক্রিকেটার পাণ্ডিয়া, নাইটদের বিরুদ্ধে আরসিবির জয়ের নেপথ্যে বিরাট ভূমিকা নিলেন কে?
জয় দিয়েই ১৮তম আইপিএলের যাত্রা শুরু করল আরসিবি। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিল আরসিবি। ফলে বিরাট আত্মবিশ্বাস নিয়েই আইপিএল অভিযান শুরু করল বেঙ্গালুরু। এই ম্যাচে ২৯ রানে তিন উইকেট নেন আরসিবি স্পিনার ক্রুণাল পাণ্ডিয়া। তিনি ম্যাচের সেরা ক্রিকেটার হলেন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এই ম্যাচে আরসিবির বোলাররা ভালো পারফরম্যান্স করেন। বিশেষ করে ক্রুণাল পাণ্ডিয়া। তিনি আউট করেন ফর্মে থাকা রাহানে, বেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে। আরসিবি বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে কেকেআর।

তবে বোলারারা ভালো খেললেও নাইট রাইডার্সের বিরুদ্ধে আরসিবির জয়ে ব্যাটারদের অবদানও কম নয়, কারণ কেকেআর দলে স্পিন বিভাগে ছিলেন বরুণ এবং নারিনের মতো দুই রহস্য স্পিনার। কিন্তু এই ম্যাচে ব্যাট হাতে মাতিয়ে দিলেন কিং কোহলি। বিরাট অবলীলায় সামলে দিলেন কেকেআর স্পিনারদের। ফিল সল্টের সঙ্গে শুরুটা দারুনভাবেই করলেন। দুই জন ওপেন করতে নেমে ৯৫ রান তুলে দিলেন। জয় ওখানেই নিশ্চিত হয়ে গেল। ৩১ বলে ৫৬ রান করে আউট হলেন সল্ট।
কোহলি অপারজিত থাকলেন ৩৬ বলে ৫৯ রানে। এখানেই বিরাটের সঙ্গে বাকিদের পার্থক্য। অনেকেই রান করেন, কিন্তু বিরাট শুধু রান করেন না একই সঙ্গে ম্যাচও ফিনিশ করেন। ওপেন করতে নেমে ম্য়াচ ফিনিশ করেই মাঠ থেকে বেরোলেন। বিরাটের ইনিংসে চারটি চার এবং তিনটি ছক্কা ছিল।
ফলে ক্রুণাল পাণ্ডিয়া ম্যাচের সেরা হতেই পারেন কিন্তু কোহলির অনবদ্য ব্যাটিং আরসিবির জয়ে বিরাট ভূমিকা নিল। ফলে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিং কোহলিই। এই ম্যাচেই ছন্দে বিরাট। ফলে আগামীতেও তাঁর ব্যাট থেকে রানের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।












Click it and Unblock the Notifications