IPL 2025: দুরন্ত পারফরম্যান্স করেও মুম্বইকে জেতাতে পারলেন না হার্দিক, লখনউয়ের জয়ের আসল নায়ক কে?
ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। এই ম্য়াচে জয় পেল লখনউ ।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৩ রান তুলল লখনউ। জবাবে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ১৯১ রানেই আটকে গেল মুম্বই।
গোটা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার।হার্দিক পাণ্ডিয়া বা সূর্যকুমার যাদব মিচেল মার্শ, ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিংয়ের কথায়। এই ম্যাচে মুম্বইয়ের বোলিংয়ের নায়ক হার্দিক পাণ্ডিয়া। পাঁচ উইকেট পূরণ করেন হার্দিক। ৪ ওভারে ৩৬ রান খরচ করে ৫ উইকেট নিলেন পাণ্ডিয়া। মার্করাম অর্ধশতরানের পর যখন ক্রিজে জাঁকিয়ে বসছেন তখনই তাঁকে আউট করলেন পাণ্ডিয়া। নিকোলাস পুরাণকে ভয়ঙ্কর হতে দিলেন না। ১২ রানে তাঁকে আউট করলেন। হার্দিকের সামনে পুরো ফ্লপ পন্থ। ২ রান করেই আউট হলেন।
ডেভিড মিলারকে আউট করলেন ২৭ রানে। শেষ দিকে আকাশদীপকে ০ রানে আউট করে পাঁচ উইকেটের কোটা পূরণ করলেন। ব্য়াট হাতে হার্দিক ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকলেন। দলকে জেতাতে না পারলেও ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন পাণ্ডিয়া।
ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বই। কঠিন পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের হাল ধরেন নমন ধীর এবং সূর্যকুমার যাদব। ২৪ বলে ৪৬ রান করে আউট হলেন নমন। কিন্ত অর্ধশতরান পূরণ করেন সূর্য। ৪৩ বলে ৬৭ রান করে আউট হলেন সূর্য। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন সূর্যও।
পাশাপাশি লখনউ দলের খেলার কথা বলে প্রথমেই নাম আসবে মিচেল মার্শের। ৯টি চার এবং ২টি ছয় মেরে ৩১ বলে ৬০ রান করে আউট হন মার্শ। শুরুতেই ভালো ইনিংস খেলেন লখনউ দলের দুই ওপেনার মার্শ ও মার্করাম। ওপেনিং জুটির সৌজন্যেই ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় লখনউ। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় মার্শের নামও বাদ দেওয়া যাবে না।
শেষ পর্যন্ত মিচেল মার্শই হলেন এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। দিগ্বেশ রাঠী ৪ ওভারে ২১ রান খরচ করে ১ উইকেট নিলেন। নমন ধীরের উইকেট পান রাঠী। তাঁর কৃতিত্বও কোনও অংশে কম নয়। ম্যাচের সেরা হলেন রাঠী। ম্য়াচের সেরা হয়ে রাঠী বলেন, আমি খুবই উপভোগ করেছি ম্যাচটা। আমি সুনীল নারিনের থেকে অনেক কিছু শিখেছি। ওনি যেভাবে চাপ সামলান সেটাই করতে চায় দলের জন্য।












Click it and Unblock the Notifications