IPL 2025: ইডেনে প্রাক্তন দলের বিরুদ্ধে প্রিন্সের রাজকীয় ইনিংস, গুজরাতের জয়ের মূল কারিগর গিলই

ঘরের মাঠে কেকেআর মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স দলের। শেষ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে খেলতে নেমেছিল কেকেআর। এই ম্যাচে ৩৯ রানে জয় পেল গুজরাত। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক গুজরাত দলের ব্যাটিংয়ের কথায়। এই ম্যাচে গুজরাত দলের ব্যাটিংয়ের প্রিন্স একজনই শুভমান গিল। কেকেআর তাঁর প্রাক্তন দল। এই ইডেনে দীর্ঘদিন আইপিএল খেলেছেন। ফলে ইডেনের ২২ গজ হাতের তালুর মতোই চেনা গিলের। কিন্তু কেকেআর দল ত্যাগের পর ইডেনে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে খেলতে নামলেন গিল। কলকাতার ক্রিকেটপ্রেমীদের একটা বিরাট অংশ গিলের ব্যাট থেকে ভালো ইনিংল দেখার প্রত্যাশায় ইডেনে এসেছিলেন।

most valuable player of kkr vs gt match


ইডেনের দর্শকদের হতাশ করলেন না প্রিন্স। টসে জিতে গুজরাতকে প্রথমে বোলিং করতে পাঠায় কেকেআর। কিন্তু প্রতিপক্ষ দলের অধিনায়ক যেন উপহার দিলেন গিলকে। সুযোগটা পুরোমাত্রায় কাজে লাগালেন। চলতি আইপিএলে শুরু থেকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না গিলকে। কিন্তু প্রিয় ইডেনেই সব সমালোচনার জবাব দিলেন গিল।

ব্য়াটিং করতে নেমে শুরু থেকেই জমাট ইনিংস খেলতে শুরু করেন। প্রথমে সাই সুদর্শনকে নিয়ে ১১৪ রানের পার্টনারশিপ তৈরি করলেন। এরপর সুদর্শন ৩৬ বলে ৫২ রান করে আউট হলেও গিল ছিলেন নিজের মেজাজেই। তবে সুদর্শন আউট হলেও গিলকে সঙ্গে দেওয়ার জন্য চলে আসেন জস বাটলার। এই দুই ব্যাটার ক্রমশ ক্রিজে জাকিয়ে বসেন। গিল অর্ধশতরান করার পর শতরানের দিকে এগিয়ে চলেন।

মনে করা হচ্ছিল প্রিয় ইডেনে শতরানটা করেই ফেলবেন গিল। কিন্তু ৯০-র ঘরে গিয়ে আউট হলেন গিল। ৫৫ বলে ৯০ রান করে আউট হলেন গুজরাত অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং তিনটি ছক্কা। নিশ্চিত শতরানটা মাঠে ফেলেন এলেন। কিন্তু ইডেনের দর্শকদের মন ভরিয়ে দিলেন গিল। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় অবশ্যই থাকবেন গিল।

এই ম্যাচে কেকেআরের বোলিং পুরো ফ্লপ। বৈভব ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নিলেন। রানা ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট নিলেন। রাসেল ১ ওভারে ১৩ রান খরচ করে ১ উইকেট নিলেন। সোমবার ইডেনে কেকেআরের স্পিনাররা পুরোপুরি ফ্লপ। বরুণ চক্রবর্তী, নারিন এবং মঈন আলি কেউই উইকেট পেলেন না। তিন স্পিনারই হতাশাজনক ফল করলেন। ফলে কেকেআর বোলারদের মধ্যে কেউই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় স্থান পেলেন ।

Take a Poll

কেকেআর ব্যাটারদের মধ্যে একমাত্র চেষ্টা করলেন রাহানে। অর্ধশতরান করে আশা জাগাচ্ছিলেন রাহানে। কিন্তু ৩৬ বলে ৫০ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন রাহানে।গুজরাত বোলাররা এই ম্য়াচে ভালো বোলিং করলেন। তবে গিলই এই ম্যাচে গুজরাতের জয়ের মূল কারিগর। ম্যাচের সেরাও হলেন গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+