IPL 2025: পাঁচ উইকেট নিয়ে সানরাইজার্স ব্যাটিংয়ে ধস নামালেন, দিল্লির জয়ের নায়ক মিচেল স্টার্কই
আইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখল দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে লখনউ দলকে রুদ্ধশ্বাসভাবে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় পেল দিল্লি। ৭ উইকেটে জয় পেল দিল্লি। ব্যাটে-বলে এই ম্যাচে নজর কাড়া পারফরম্যান্স করেন একাধিক ক্রিকেটার, তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। বিগত আইপিএল থেকেই সানরাইজার্স খেলতে নামলেই তাদের থেকে বড় রানের প্রত্যাশা তৈরি হয়েছে। এই ম্য়াচে হায়দরাবাদ দলের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। কিন্তু শুরুতেই হায়দরাবাদ দল ধাক্কা খায়। অভিষেক শর্মা ১ রান করেই আউট হলেন।

সানরাইজার্স দলের ব্যাটিং তারকা সমৃদ্ধ। ট্রাভিস হেড, ঈশান কিষাণ,ক্লাসেনের মতো বিগ হিটার আছেন। কিন্তু সানরাইজার্স দলের ব্যাটিংয়ে ধস নামালেন মিচেল স্টার্ক। কেকেআর তাঁকে দলে ধরে রাখেনি। দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন অজি তারকা। দ্বিতীয় ম্যাচেই বল হাতে আগুনে পারফরম্যান্স করলেন স্টার্ক। ট্রাভিস হেড, ঈশান কিষাণ এবং নীতীশ রেড্ডি টপ অর্ডারের তিন সেরা ব্য়াটারকে ফেরালেন। ভয়ঙ্কর হয়ে উঠার আগেই হেডকে ফেরালেন।
প্রথম ম্যাচে শতরানকারী ঈশান কিষাণও ২ রানে আউট হলেন স্টার্কের বলে, এরপর নীতীশ রেড্ডি আউট হলেন ০ রান করে। শেষ দিকে উইয়ান মুল্ডার, হর্ষল প্যাটেলকে আউট করে ৫ উইকেটের কোটা পূরণ করলেন। ৩.৪ ওভার বোলিং করে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে অবশ্যই থাকবে স্টার্কের নাম।
সানরাইজার্স হায়দরাবাদের মানরক্ষা করলেন অনামী অনিকেত ভার্মা। তাঁর ব্যাট থেকে এল ৪১ বলে ৭৪ রানের ইনিংস। পাঁচটি চার এবং ছয়টি ছক্কা মেরেছেন। ফলে এই ম্যাচে হায়দরাবাদ হারলেও অনিকেত কিন্তু নিজের দক্ষতায় নজর কাড়লেন। দিল্লি হয়ে ব্যাটিং করতে নেমে জয়ের ভিত গড়ে দিলেন ফাফ দু প্লেসি। ২৭ বলে ৫০ রান করেছেন। তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। তবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না। ব্যাট হাতে ম্য়াচ ফিনিশ করলেন অভিষেক।
ফলে সামগ্রিক বিচারে দিল্লি ক্যাপিটালস দলের বোলার মিচেল স্টার্কই এই ম্য়াচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। ম্য়াচের সেরাও হয়েছেন মিচেল স্টার্কই।












Click it and Unblock the Notifications