IPL 2025: বুদ্ধিদীপ্ত উইকেটকিপিংয়ের পর দুরন্ত ব্যাটিং, রাজস্থান দলের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক ডি কক
বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস দলের মুখোমুখি হয়েছিল কেকেআর। এই ম্যাচে ৮ উইকেটে জয় পেল কেকেআর। প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে হারের পরর দ্বিতীয় ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন নাইট ব্রিগেড। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই কেকেআরের হয়ে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। । হর্ষিত রানা, বৈভব অরোরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে রাজস্থান রয়্যালস দল আটকে গেল অল্প রানেই। ২০ ওভার রাজস্থান দল ৯ উইকেটে ১৫১ রান তুলতে সক্ষম হয়েছিল রাজস্থান রয়্যালস দল। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নাইট ব্রিগেড।

প্রথমেই আসা যাক নাইট দলের বোলারদের কথায়। বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মঈন আলি এই চার বোলার দুটি করে উইকেট নিয়েছে। জনসন একটি উইকেট নিয়েছেন। শুরুতেই সঞ্জু স্যামসনকে আউট করেন অরোরা, পাশাপাশি শুভম দুবেকেও আউট করেন তিনি। ভয়ঙ্কর হওয়ার আগেই যশস্বীকে ফেরালেন মঈন আলি। একইসঙ্গে নীতীশ রানার উইকেটও সংগ্রহ করেছেন মঈন।
তবে রানাও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। বিশেষ করে ক্রমশ সেট হওয়া ধ্রুব জুরেলকে ফেরালেন। বরুণ চার ওভার বল করে ১৭ রান খরচ করে দুটি উইকেট নেন। ফলে তিনি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের মধ্যে একজন।
ব্যাট করতে নেমে শুরু থেকেই জমাট ইনিংস খেলতে শুরু করেন ডি কক। মঈন আলি দ্রুত আউট হলেও রাহানে-রঘুবংশীদের সঙ্গে নিয়েই কেকেআরের জয়কে সুনিশ্চিত করলেন। ৬১ বলে ৯৭ রানে অপারজিত থাকলেন প্রোটিয়া তারকা। কেকেআরের জার্সিতে প্রথমবার অর্ধশতরান করলেন ডি কক। একটু জন্য শতরান করতে পারেলন না। ওপেন করতে নেমে ম্যাচ ফিনিশ করলেন।
পাশাপাশি ম্য়াচে দারুন একটিও ক্যাচও তালুবন্দি করেছেন ডি কক। বরুণের বলে রিয়ান পরাগের ক্যাচ তালুবন্দি করেন ডি কক। হাই ক্যাচ ছিল কিন্তু বদ্ধি করে আগে মাথা থেকে হেলমেটটা খুলে ফেলেন তারপর ক্যাচটি তালুবন্দি করেন। তাঁর বুদ্ধিদীপ্ত ক্রিকেটে মজেছে নেট দুনিয়া। ডি কক সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে। সেই এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও ডি ককই।
ম্যাচের সেরা হলেন ডি ককই। ম্য়াচের সেরা হয়ে ডি কক বলেন, আমি পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। নেট রান রেট নিয়ে খুব ভাবছিলাম না, উইকেট কঠিন ছিল।












Click it and Unblock the Notifications