IPL 2025: ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা নিয়েই আইপিএলের নিলামে, কে এই থমাস ড্রাকা? জানুন বিস্তারিত

ইতালি মানেই ফুটবল-টেনিসের দেশ। আজুরিরা চার বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। বিশ্ব ফুটবলে তাদের রয়েছে সাফল্যের রঙিন ইতিহাস। কিন্তু সেই দেশের ক্রিকেটারের সঙ্গে জুড়ে গেল আইপিএলের নাম। সৌজন্যে থমাস জ্যাক ড্রাকা। মঙ্গলবার রাতে আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশের পর থেকেই ইতালিও এই ক্রিকেটারকে নিয়ে চর্চা শুরু হয়েছে।

অতীতে কোনও ইতালির ক্রিকেটার আইপিএল নিলামে নাম লেখাননি। এই প্রথমবার আজুরিদের দেশ থেকে আইপিএল নিলামে নাম লেখালেন থমাস জ্যাক ড্রাকা? কিন্তু কে এই থমাস জ্যাক ড্রাকা? কীভাবে ক্রিকেটে এলেন এবং আইপিএল নিলামে অংশ নিলেন? সেই তথ্যই তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

থমাস জ্যাক ড্রাকা মূলত ডান হাতি মিডিয়াম পেসার। খুব বেশিদিন হয়নি তাঁর কেরিয়ার। পেশাদার ক্রিকেটে এসেছে কয়েক মাস আগেই। চলতি বছরের ৯ জুন ইতালির হয়ে লুক্সেমবার্গের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় তরুণ ইতালির পেসারের। এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছেন। নিয়েছেন আট উইকেট।ইতালির হয়ে আন্তর্জাতিক টি২০ খেলেছেন ৪ টি, যেখানে ৮.৫০ গড় ও ৪.২৫ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৮ টি।

তবে আইপিএল নিলামে নাম নথিভুক্ত করার আগে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে ফেলেছেন। কানাডার গ্লোবাল টি২০ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন ব্রাম্পটন উলভসের হয়ে খেলেছেন থমাস জ্যাক ড্রাকা। গ্লোবাল টি২০ লিগ ছাড়াও আইএলটি-টোয়েন্টিতে মুম্বই ইন্ডিয়ান্স মালিকানাধীন এমআই এমিরেটসের স্কোয়াডের অংশ ছিলেন থমাস জ্যাক ড্রাকা। ফলে তাঁর সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের যোগ আছে।


ইতালির এই পেসারকে নিতে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হয় কি না সেটাই দেখার। যদি কেউ থমাস জ্যাক ড্রাকা কেনে তা হলে নিঃসন্দেহে ক্রিকেটীয় দেশ হিসাবে ইটালির খ্যাতি রাতারাতি অনেকটাই বেড়ে যাবে।
যেহেতু থমাস জ্যাক ড্রাকা এর আগে মুম্বই দলের অন্য একটি দলে খেলেছেন ফলে নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স দল। নিলামের তালিকায় কানাডার হর্ষ ঠাকেরের আগে ৩২৫তম স্লটে রাখা হয়েছে ড্রাকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+