IPL 2025: পেসার থেকে রহস্য স্পিনার, কেকেআরকে হারিয়ে আফগানিস্তানের গজনফারকে দলে নিল মুম্বই
আইপিএল নিলাম মানেই অনেকটা লটারির মতো, অনেক তারকারা দল পান না আবার অনামী ক্রিকেটার কয়েক মিনিটের মধ্যে হয়ে যান কোটিপতি, এ যেন ভানু পেল লটারির মতোই। রবিবার থেকে সৌদি আরবের জেড্ডায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম। সোমবার শুরু হয়েছে দ্বিতীয় দফার নিলাম।
এই নিলামে শুরুতেই কেন উইলিয়ামসন, গ্লেন ফ্লিপিসের নাম উঠে, কিন্তু কোনও কিউয়ি তারকাই আপাতত দল পাননি। এমননকি রবিবার ব্রাত্য থাকেন ডেভিড ওয়ার্নারেক মতো তারকা বিদেশিও। কিন্তু আফগানিস্তানের ক্রিকেটার আল্লাহ গজনফার দল পেয়ে গেলেন।

গজনফার শুধু দলই পেলেন না, একইসঙ্গে তাঁঁকে নিয়ে রীতিমতো দর কষাকষি হল কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে, গুরবাজকে দলে নেওয়ার পর এই আফগান ক্রিকেটারকেও দলে নেওয়ার জন্য বিড করতে শুরু করে ভেঙ্কি মাইশোররা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আসরে নামে মু্ম্বই ইন্ডিয়ান্স।
কেকেআর এবং মুম্বইয়ের মধ্যে দর কষাকাষি চলতে থাকে, শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিল নাইট শিবির। মাঝে যোগ দেয় আরসিবিও। শেষ পর্যন্ত তিন দলের বিডের জেরে ৭৫ লক্ষ্য বেস প্রাইসে থাকা গজনফার ৪.৮০ কোটিতে বিক্রি হন। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে পেয়ে যায়, ফলে নাইটরা চেষ্টা করেও এই আফগান ক্রিকেটারকে দলে নিতে ব্যর্থ হল।
কিন্ত কে এই গজনফার, কেন তাঁকে নিয়ে নিলামে এত দর উঠে গেল। আসলে ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কারেন। ৪ ম্যাচে ৮ উইকেট নেন। বর্তমান সময়ের অন্যতম সেরা রহস্য স্পিনার বলা হচ্ছে গজনফারকে। তার অ্যাকশন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর মতোই। তাঁর স্পিন বোলিংয়ে আছে ব্যাপক বৈচিত্র। ক্যারাম বলের দক্ষতা আছে তাঁর মধ্যে।
তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল স্পিনার নয় গজনফার কেরিয়ার শুরু করে ছিলেন পেসার হিসেবে। কিন্তু তিনি পেসার থেকে হয়ে যান রহস্য স্পিনার। তরুণ স্পিনার কলকাতা নাইট রাইডার্স দলেরও অংশ ছিলেন । মুজিব উর রহমানের বদলি হিসেবে তাকে দলে যোগ করা হয়েছিল কিন্তু ক্যাম্পেইনে ফ্র্যাঞ্চাইজির হয়ে কোনো ম্যাচ খেলেননি।ইর্মাজিং এশিয়া কাপের সময়, তিনি নতুন বলে ভারতের বিরুদ্ধে ম্যাচে শর্মা এবং প্রভসিমরান সিং উভয়কেই আউট করেছিলেন।
Allah Ghazanfar sold to Mumbai Indians at 4.80cr. pic.twitter.com/ieyFMZEq3G
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 25, 2024
উল্লেখযোগ্য ভাবে আপাতত নিলামে অবিক্রিত থাকলেন আদিল রশিদ, আকিল হোসেন এবং কেশব মহরাজ। ৭৫ লক্ষ্য টাকা বেস প্রাইস ছিল কেশবের। কিন্তু তাঁকে দলে নেওয়ার জন্য কেউ আগ্রহ দেখাল না, একইসঙ্গে ২ কোটি বেস প্রাইস থাকা আদিল রশিদও আনসোল্ড থারলেন। একইসঙ্গে ১.৫০ কোটি দর থাকা আকিল হোসেনও দল পেলেন না।












Click it and Unblock the Notifications