IPL 2025: নিলামের তালিকায় ৫৭৭ জন ক্রিকেটার, এখনও ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের শীর্ষে গেইল-ডিভিলিয়ার্সরাই

২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল, সময় যত এগিয়েছে ততই জনপ্রিয়তার গ্রাফ বৃদ্ধি পেয়েছে এই টুর্নামেন্টের। ভারতীয় ক্রিকেটের দিশা বদলে দিয়েছে আইপিএল। প্রতি বছরই আইপিএল ঘিরে জনপ্রিয়তার গ্রাফ উপরের দিকে উঠছে। দেশের ক্রিকেট ইতিহাসের অঙ্গ হয়ে উঠেছে আইপিএল।

রবিবার থেকে সৌদি আরবের জেড্ডায় শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা সেখানে পৌঁছে গিয়ছেন। প্রতিটি দলই নিলামে চাইবেন তাদের পছন্দ মতো ক্রিকেটারকে নিয়ে নিতে। কিন্তু নিলামে অংশ গ্রহণ করার আগে রাহুল দ্রাবিড় থেকে দীনেশ কার্তিক বা স্টিফেন ফ্লেমিং থেকে রিকি পন্টিং প্রত্যেকেই ফিরে গেল নস্টালজিয়ায়।

IPL 2025

আইপিএলের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আইপিএল নিলামে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে থেকে এই নিলামে কাদের তাঁরা ফেরাতে চাইছেন।

আরসিবি দল থেকে এবার নিলামে অংশ নিচ্ছেন দীনেশ কার্তিক। তিনি বলেছেন, আমি চাইব এবি ডিভিলিয়ার্সকে ফেরাতে। আমার মনে হয় না তঁার মতো ক্রিকেটার খুব বেশি সংখ্যায় আইপিএলে অংশ গ্রহণ করেছেন বলে। তিনি আইপিএলে আরসিবি দলের একজন গুরুত্বপূর্ণ অংশ। অন্য দিকে রিকি পন্টিং বলেন, আমিও চাইব ডিভিলিয়ার্সকে। ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংও দারুণ করতে পারেন।

স্টিফেন ফ্লেমিং বলেন, আমি চাইব সুরেশ রায়নাকে দলে ফেরাতে। দিল্লি দলের পক্ষ থেকে হেমং বাদানি বলেন, আমি চাইব ক্রিস গেইলকে দলে ফেরাতে। গুজরাত টাইটন্স দলের পক্ষ থেকে পার্থিব প্যাটেল বলেন, আমি চাইব সচিন তেন্ডুলকরকে দলে ফেরাতে। তিনি একজন আইকন ক্রিকেটার বছরে পর পর বছর ধরে আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তঁাকে বাদ দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স দল ভাবাই যায় না।

রাজস্থান রয়্যালস দলের হেড কোচ আবার একাধিক ক্রিকেটারের নাম বলেন, রাহুলের কথা, আমি চাইব এবি ডিভিলিয়ার্স এবং মালিঙ্গাকে ফেরাতে। পাশাপাশি চাইব সুরেশ রায়না শেন ওয়াটসনকেও।
কেকেআরের নতুন মেন্টর ব্রাভো বলেন, আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের প্রতি বেশি আবেগী। আমি চাই গেইলকে। অবশ্যই নিজেকেও ফেরাতে চাইব আইপিএলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+