IPL 2025: দল ছাড়তে পারেন একাধিক অধিনায়ক, আইপিএলে নেতা বদল হতে পারে কোন টিমগুলির?
আর মাত্র একদিনের অপেক্ষা। দীপাবলির বিকেলেই চিত্রটা স্পষ্ট হয়ে যাবে আইইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি আগামী নিলামের আগে কাদের ধরে রাখছ? তালিকা প্রকাশেৱ আগেই দলগুলির রিটেনশনের সম্ভাব্য তালিকা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যা আভাস তাতে বেশ কয়েকটি দল তাদের অধিনায়কদের ছেড়ে দিতে পারে বা নিলামে তুলতে পারে। ফলে নিলামের আগে একাধিক দলের অধিনায়ক বদল নিয়ে চর্চা শুরু হয়েছে।
প্রথমেই আসা যাক লখনউ দলের কথায়। কারণ কেএল রাহুল যে আগামী মরশুমে সঞ্জীব গোয়েঙ্কার দলে আর থাকবেন না তা এক প্রকার স্পষ্ট। ফলে লখনউ দলকে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে। ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরাণকে ধরে রাখতে চলেছে লখনউ দল।। পুরাণকেই সম্ভবত অধিনায়ক করতে চলেছে লখনউ। কারণ এর আগেও রাহুলের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন।

দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে সমঝোতা হচ্ছে না ঋষভ পন্থের। ফলে পন্থকেও নিলামে তুলতে পারে দিল্লি দল। একান্ত পন্থ দল ছাড়লে দিল্লিকেও নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে। ২০১৬ সালে দিল্লি দলের হয়ে প্রথম খেলেন পন্থ। এরপর থেকে পন্থকে দল থেকে ছাড়ার কথা ভাবেনি দিল্লি ম্যানেজমেন্ট। নিলামের আগেই তাঁকে রিটেন করে নিয়েছে। কিন্তু এবার দিল্লি দলে তাঁর থাকা নিয়ে অনিশ্চয়তা আছে।
পন্থের দিকে নজর আছে সিএসকে দলের, ধোনি যতই আগামী মরশুমে খেলুন না কেন চেন্নাই টিম ম্যানেজমেন্টকে কিন্তু বিকল্প একজন ভালো উইকেটরক্ষককে খুঁজে নিতে হবে। পন্থের থেকে ধোনির বিকল্প আর কেইবা হতে পারেন। ফলে পন্থ নিলামে উঠলে তাঁর জন্য অল আউট ঝাঁপাতে পারে সিএসকে দল। একবার পন্থ দলে এলে চেন্নাই দলের অধিনায়ক পদে ঋতুরাজের থাকা কঠিন। পন্থের মতো তারকা ক্যাপ্টেনকে করতে চাইবে সিএসকে। ফলে এই দলেও অধিনায়ক বদলের একটা হালকা হলেও সম্ভাবনা আছে।
জল্পনা শুরু হয়েছে কোহলির অধিনায়কত্বে ফেরা নিয়েও। আরসিবি দল বয়সের কারণে নাও রিটেন করতে পারে ফাফ দু প্লেসিকে। ফলে এই দলেও নেতৃত্বের একটা শূণ্যস্থান তৈরি হতে পারে। আরসিবি দলে নেতা হতে পারে এমন কেউ নেই। ফলে সেই শূণ্যস্থান পূরণ করার দায়িত্বভার কোহলিকে দিতে পারেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। কিন্ত কোহলি কি আর রাজি হবেন?
রিটেনশন জমা দেওয়ার আগের দিন পর্যন্ত শ্রেয়স আইয়ারকে নিয়ে দোলাচল অব্যাহত কেকেআর দলের। একান্তই শ্রেয়সকে রিটেন না করলে বা ফের দলে না নিলে শাহরুখ খানের দলকেও নতুন অধিনায়ক খুঁজতে হবে।












Click it and Unblock the Notifications