IPL 2025: বিরাট থেকে বেঙ্কটেশ, ইডেনে কেকেআর বনাম আরসিবি মেগা ম্যাচে ফোকাসে কারা?

শনিবার আইপিএলের ১৮তম সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং আরসিবি। ইডেনে বিরাট ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই দলেই রয়েছেন একাধিক তারকা। কিন্তু মেগা ম্যাচে ফোকাসে থাকবেন কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক ঘরের দল কেকেআরের কথায়। দলের টপ অর্ডার খুব বেশি শক্তিশালী বলা যাবে না। ফলে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে মিডল অর্ডারকে। সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারের দিকে এবার বেশি ফোকাস থাকবে। ২৩ কোটির বেশি দাম দিয়ে বেঙ্কটেশকে ধরে রেখেছে কেকেআর। ফলে ব্যাট হাতে তাঁর থেকে রানের প্রত্যাশাও বেশি। বিগত কয়েক মরশুম ধরেই তিনি ধারাবাহিক ভালো ব্যাট করছেন। শনিবার ফর্মে থাকলে আরসিবির বোলারদের চিন্তার কারণ হতে পারেন আইয়ার।

kkr vs rcb match

রিঙ্কু সিং, কেকেআরের ফিনিশার। তাঁকে বহুমূল্য ব্যয় করে রিটেন করেছে কেকেআর। ফলে এবার তাঁর থেকে প্রত্যাশাও বেশি। পরে ব্যাট করলে তাঁর উপরই থাকবে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব। তিন বছর আগে গুজরাতের হয়ে খেলার সময় দয়ালকে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিলেন রিঙ্কু। যশ দয়ালের সঙ্গে তাঁর দ্বৈরথ জমতে পারে।

কেকেআরের প্রধান অলরাউন্ডারের নাম আন্দ্রে রাসেল। ব্যাটিং বোলিং দুই বিভাগেই কার্যকরী ভূমিকা নিতে পারেন। ব্যাট হাতে ছন্দে থাকলে প্রতিপক্ষ বোলারদের মধ্যে ত্রাসের সঞ্চার করতে পারেন। পাশাপাশি বল হাতেও তিনি কার্যকরী ভূমিকা নেন। একইসঙ্গে ফোকাসে থাকবেন সুনীল নারিন। রহস্য স্পিনার নারিন বোলিংয়ের সঙ্গেও ব্যাট হাতেও সাবলীল হয়ে উঠেছেন শেষ কয়েক মরশুমে। তাঁর চার ওভারই আরসিবি দলের কাছে সবখথেকে চ্যালেঞ্জিং হতে পারে।

ভারতীয় পেসারদের মধ্যে কেকেআরের প্রধান ভরসা হর্ষিত রানা। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে খেলেছেন। ফলে রানা আরও পরিণত হয়েছেন। এবার কেকেআরের পেস ইউনিটের অন্যতম ভরসা রানা। শনিবারের ম্যাচে বিরাটের সঙ্গে তাঁর ডুয়েল জমতে পারে।

এবার আসা যাক আরসিবি দলের কথায়। এই দলের মূল নিউক্লিয়াস বিরাট কোহলি। তিনি অধিনায়ক না হলেও দলের মূল চালিকা শক্তি। ইডেনে তাঁর থেকে রয়েছে রানের প্রত্যাশা। অনুশীলনেও ছন্দে আছেন। ফলে ইডেনে নরখিয়া-রানাদের কাছে চ্যালেঞ্জ বিরাটকে দ্রুত সাজঘরে পাঠানো।

নাইটদের প্রাক্তনী ফিল সল্ট আরসিবি টপ অর্ডারের অন্যতম ভরসা। গত মরশুমে ছিলেন কেকেআরে, ওপেন করতে নামতেন। এবার জার্সি বদল হয়েছে। কিন্তু সল্ট থাকছেন ফোকাসেই। কেকেআরের প্রধান অল রাউন্ডার রাসেল হলে আরসিবিতেও আছেন টিম ডেভিড। তিনিও ব্যাটে বলে সমান ভাবে কার্যকরী।

যশ দয়াল, কেকেআরের পেস বোলিং ইউনিটের অন্যতম ভরসা। ২০২৩ সালে রিঙ্কুর কাছে পাঁচ ছক্কা হজম করতে হয়েছিলষ। ফলে শনিবার রিঙ্কুকে আউট করে বদলা নিতে চাইবেন যশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+