IPL 2025: দুই দলেই একাধিক তারকা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই-কেকেআর ম্যাচে ফোকাসে কারা?

সোমবার আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। কেকেআরের কাছে এই ম্যাচ সম্মানের লড়াই। দুই দলেই আছেন একাধিক তারকা। কিন্তু মেগা ম্যাচে ফোকাসে থাকবেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই আসা যাক কেকেআর দলের কথায়। মুম্বইয়ের ভূমিপুত্র অজিঙ্ক রাহানে এবার কেকেআর দলের অধিনায়ক। প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে রান করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হন। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরকে বড় রান করতে হলে রাহানেকে বাড়তি দায়িত্ব নিতেই হবে।

mumbai indians vs kkr match

নজর থাকবে মিডল অর্ডারকে। সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারের দিকে এবার বেশি ফোকাস থাকবেন। ২৩ কোটির বেশি দাম দিয়ে বেঙ্কটেশকে ধরে রেখেছে কেকেআর। ফলে ব্যাট হাতে তাঁর থেকে রানের প্রত্যাশাও বেশি। বিগত কয়েক মরশুম ধরেই তিনি ধারাবাহিক ভালো ব্যাট করছেন।

রিঙ্কু সিং নাইটদের লোয়ার মিডল অর্ডারের বিরাট ভরসা। তাঁকে বহুমূল্য ব্যয় করে রিটেন করেছে কেকেআর। ফলে এবার তাঁর থেকে প্রত্যাশাও বেশি। পরে ব্যাট করলে তাঁর উপরই থাকবে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব।

কেকেআরের প্রধান অলরাউন্ডারের নাম আন্দ্রে রাসেল। ব্যাটিং বোলিং দুই বিভাগেই কার্যকরী ভূমিকা নিতে পারেন। ব্যাট হাতে ছন্দে থাকলে প্রতিপক্ষ বোলারদের মধ্যে ত্রাসের সঞ্চার করতে পারেন। পাশাপাশি বল হাতেও তিনি কার্যকরী ভূমিকা নেন।

নারিন শেষ ম্যাচ খেলতে পারেনি। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা আছে। একইসঙ্গে ফোকাসে থাকবেন সুনীল নারিন। রহস্য স্পিনার নারিন বোলিংয়ের সঙ্গেও ব্যাট হাতেও সাবলীল হয়ে উঠেছেন শেষ কয়েক মরশুমে।

কেকেআরের প্রধান শক্তি স্পিন বোলিং। আর এই বিভাগে সেরা অস্ত্র বরুণ চক্রবর্তী। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে বরুণ চার ওভার বল করে ১৭ রান খরচ করে দুটি উইকেট নেন।

এবার আসা যাক মুম্বই ইন্ডিয়ান্স দলের কথায়। প্রথমেই উল্লেখ করতে হবে রোহিত শর্মার কথা। প্রথম দুই ম্যাচে একেবারেই ফ্লপ। কিন্তু তাঁর নাম যে হিটম্যান। ফলে ছন্দে থাকলে একাই ম্য়াচের রঙ বদলে দিতে পারেন। মিডল অর্ডারে মুম্বইয়ের ভরসা সূর্যকুমার যাদব। মুম্বই দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি দলের সেরা অল রাউন্ডারও বটে।

Take a Poll

আইপিএলের প্রথম ম্যাচে নজর কাড়া পারফরম্যান্স করেছেন ভিগনেশ পুথুর। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে কেকেআর ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন তরুণ এই স্পিনার। তবে যে কেউ ম্যাচের রঙ বদলে দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+