IPL 2025: দুই দলেই একাধিক তারকা, সিএসকে-আরসিবির দ্বৈরথে ফোকাসে কারা? দেখুন তালিকা
শুক্রবার আইপিএলে মুখোমুখি হচ্ছে সিএসকে এবং আরসিবি। দুই দলই জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছে। চিপকে বিরাট ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই দলেই রয়েছেন একাধিক তারকা। কিন্তু মেগা ম্যাচে ফোকাসে থাকবেন কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক ঘরের দল সিএসকের কথায়। এই দলের ব্যাটিং বি্ভাগে আছেন রাচিন রবীন্দ্র, যিনি প্রথম ম্যাচেই অপরাজিত ৬৫ রান করেছিলেন। পাশাপাশি অধিনায়ক ঋতুরাজও ব্যাট হাতে প্রথম ম্য়চেই অর্ধশতরান করেছেন। ফলে এই দুই ব্যাটার ফোকাসে থাকবেন।

পাশাপাশি অল রাউন্ডার জাদেজা আছে। তিনি ব্যাট এবং বল উভয় বিভাগেই কার্যকরী ভূমিকা নিতে পারেন। তবে চেন্নাইয়ে খেলা হওয়ায় একজনের নাম উল্লেখ করতেই হবে তিনি মহেন্দ্র সিং ধোনি। তিনি কী ভূমিকায় খেলবেন, কেমন খেলবেন বা কতক্ষণ খেলবেন সেই প্রশ্নগুলো অর্থহীন। তাঁর উপস্থিতিই মাঠে অন্যমাত্রা দেয়।
এবার আসা যাক সিএসকে দলের বোলিং বিভাগের কথায়। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ ওভারে ১৮ রান খরচ করে চার উইকেট নিয়েছিলেন নূর আহমেদ। ফলে চিপকে বিরাটদের ব্যাটিং লাইন আপ ভাঙতে তিনিই চেন্নাইয়ের অন্যতম ভরসা. পাশাপাশি প্রথম ম্য়াচে তিন উইকেট নেওয়া খলিলল আহমেদও নজরে থাকবেন।
এবার আসা যাক আরসিবি দলের কথায়। এই দলের মূল নিউক্লিয়াস বিরাট কোহলি। তিনি অধিনায়ক না হলেও দলের মূল চালিকা শক্তি। ইডেনের পর চিপকেও তাঁর থেকে রয়েছে রানের প্রত্যাশা। অনুশীলনেও ছন্দে আছেন। ফলে চিপকে অশ্বিন-জাদেজাদের কাছে চ্যালেঞ্জ বিরাটকে দ্রুত সাজঘরে পাঠানো।
নাইটদের প্রাক্তনী ফিল সল্ট আরসিবি টপ অর্ডারের অন্যতম ভরসা। গত মরশুমে ছিলেন কেকেআরে, ওপেন করতে নামতেন। এবার জার্সি বদল হয়েছে। কিন্তু সল্ট একই রকম আছেন। কেকেআরের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। আরসিবিতেও আছেন টিম ডেভিড। তিনিও ব্যাটে বলে সমান ভাবে কার্যকরী। ক্রণাল পাণ্ডিয়া প্রথম ম্যাচে তিন উইকেট নিয়েছেন। তাঁর অভিজ্ঞতা আরসিবির শক্তি। পাশাপাশি পেস বিভাগে ফোকাসে থাকবেন প্রথম ম্যাচে দুই উইকেট নেওয়া হ্যাজেলউড।












Click it and Unblock the Notifications