IPL 2025: নজরে তিন অধিনায়ক, নিলাম থেকে কাদের দলে নিতে পারে আরসিবি? রইল তালিকা
নিলামের আগে রিটেনশনে মাত্র তিন জনকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জল্পনাকে সত্যি করেই অধিনায়ককে ধরে রাখার পথে হাঁটেনি আরসিবি। খুব বেশি তারকাদের এবার ধরে রাখেওনি আরসিবি। ফলে পার্সে মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামের ময়দানে নামতে চাইছে আরসিবি।
বিরাটকে ধরে রাখার জন্য ২১ কোটি খরচ করতে হলেও বাকি দুই জন যশ দয়াল এবং রজত পাটীদারের জন্য খরচ করতে হয়েছে ১১ কোটি ও ৫ কোটি। ফলে আরসিবির পার্সে এখন আছে ৮৩ কোটি টাকা। ফলে আরসিবিও নিলামে ঝড় তুলতে পারে। মূলত তিন অধিনায়কদের পেতে ঝাঁপাতে পারে আরসিবি? তালিকায় আছেন আর কারা?

শ্রেয়স আইয়ারের সঙ্গে নাইটদের সম্পর্কে প্রায় ইতি পড়ে গিয়েছে। নিলামে বড় দর পেতে পারেন শ্রেয়স। আরসিবির পার্সে যা টাকা আছে তাতে চ্যাম্পিয়ন অধিনায়কের জন্য ঝাঁপাতে পারে তাঁরা। সেক্ষেত্রে অধিনায়ক এবং মিডল অর্ডার ব্যাটার দুটো জায়গা পূরণ করা যাবে।
অতীতে আইপিএলে অধিনায়কত্ব করেছেন ডেভিড ওয়ার্নার। বাঁ হাতি অজি তারকার দিকে নজর রয়েছে আরসিবির। কারণ বয়স বাড়লেও ব্যাটে হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন ওয়ার্নার। তবে আরসিবি আরও এক অধিনায়ককে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে তিনি কেএল রাহুল। লখনউ তাঁকে ছেড়ে দিয়েছে। তার উপর তিনি কর্ণাটকের ভূমিপুত্র। ফলে তাঁকে দল নিতে পারে আরসিবি।
এছাড়াও আরসিবি আপাতত সিরাজকে ছেড়ে দিলেও তাঁকে দলে নিতে পারে। কারণ তাদের একজন ভালো পেসার লাগবে। সেক্ষেত্রে সিরাজের মতো বোলারকে ফের দলে নিতে মরিয়া থাকবে আরসিবি। যশ দয়াল আছেন সেই সঙ্গে সিরাজ যুক্ত হলে দলের পেস শক্তি আরও বাড়বে।
এছাড়া দেশীয় ক্রিকেটারদের মধ্যে অনুজ রাওয়াতকে ধরে রাখতে চাইবে আরসিবি। পাশাপাশি আশুতোষ শর্মাও আছেন আরসিবির নজরে। এর পাশপাশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিলেও তাঁকে ফের দলে নিতে পারেন কোহলিরা। উইং ইয়ংও আছেন আরসিবির তালিকায়। সব মিলিয়ে আরসিবি কিন্তু বড় লক্ষ্য নিয়েই নিলামে নামছে।
ম্যাক্সওয়েল নিজেও জানিয়েছেন, আরসিবি দলের সঙ্গে তাঁর সম্পর্ক ছেদ হয়নি, তিনি আরসিবিতে ফিরতে প্রবলভাবে ইচ্ছুক।












Click it and Unblock the Notifications