IPL 2025: বিরাট দাম পেলেন ঋষভ-শ্রেয়সরা, নিলামের প্রথম দিনে বড় অঙ্কের দর পেয়ে চমকে দিলেন কারা? রইল তালিকা

শুরু থেকে জমজমাট আইপিএলের মেগা নিলাম। রবিবার বিকেল(ভারতীয় সময় অনুসারে) থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম। ১২ জন মার্কি ক্রিকেটার নিলামের তালিকায় প্রথমেই ছিলেন। শুরুতেই অর্শদীপ সিং, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের নিয়ে রীতিমতো বিরাট দর কষাকষি চলল। আইপিএল নিলামের অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন পন্থ। তাঁকে দলে নেওয়ার জন্য লখনউ খরচ করল ২৭ কোটি টাকা।

আইপিএলের প্রথম দিনের নিলাম শেষ হল। অর্শদীপ সিং, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মতো না হলেও বিরাট দর হাঁকিয়ে বাজার গরম করে দিলেন কোন ক্রিকেটাররা, সেই তালিকায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই নাম উল্লেখ করতে হবে ঋষভ পন্থের। ২ কোটি টাকা বেস প্রাইস ছিল দিল্লি দলের প্রাক্তন অধিনায়কের। সেখান থেকে তাঁর দর পৌঁছে গেল ২৭ কোটিতে। পন্থ ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র। কিন্তু যেভাবে নিলামের ময়দানে ইতিহাস সৃষ্টি করলেন তা অভাবনীয়।

দ্বিতীয় নাম অবশ্যই শ্রেয়স আইয়ার। নাইটদের চ্যাম্পিয়ন করা অধিনায়ক বিরাট দাম পেলেন। ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে দলে নিল পাঞ্জাব। নিলামের শুরু থেকেই নাইটদের নেতাকে দলে নিতে মরিয়া প্রয়াস চালাতে থাকেন পন্টিংরা। অভশেষে শ্রেয়সকে দলে রেকর্ড মূল্যে নিয়ে চমকে দিল পাঞ্জাব।

ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেনি কেকেআর। কিন্তু তাঁকে দলে রাখতে তথা কোর গ্রুপের ক্রিকেটারটিকে ধরে রাখার জন্য ভেঙ্কি মাইশোররা খরচ করলেন ২৩.৭৫ কোটি টাকা। একটা সময় মনে হয়েছিল নাইটদের অধিনায়কের থেকে বেশি দাম না পেয়ে যান মধ্যপ্রদেশের তারকা অল রাউন্ডার। কিন্তু সেটা হল না। তবে তাঁর টাকার অঙ্কও কিন্ত চোখ কপালে তুলে দেওয়ার মতোই হল।

পাঞ্জাব কিংস দলে দলে ধরে রাখল অর্শদীপ সিংকে. এর জন্য প্রীতির দলকে শুরুতেই খরচ করতে হল ১৮ কোটি টাকা। এমনকি একটি আরটিএম কার্ডও ব্যবহার করতে হল পাঞ্জাবকে। নিলামে মোটা অঙ্কের দাম পেলেন চাহাল। রাজস্থান দল তাঁকে রিটেন করেননি। ফলে পাঞ্জাব কিংস চাহালকে ১৮ কোটি টাকায় দলে নিল।

রাজস্থানের রিটেন না করা মার্কি ক্রিকেটার জস বাটলারকে দলে নেওয়ার জন্য ১৫.৭৫ কোটি খরচ করতে হল গুজরাত দলকে। তবে কেএল রাহুলের জন্য যতটা দাম উঠার কথা ছিল ততটা উঠল না। ১৪ কোটিতে তাঁকে দলে নিল দিল্লি। বেঙ্গালুরু রিটেন না করায় সিরাজের গন্তব্য হল গুজরাত। তারকা পেসারকে ১২.২৫ কোটিতে দলে নিল গুজরাত।

আসল মেগা নিলামে ২ কোটি বেসপ্রাইস রেখেছিলেন ঈশান কিষাণ। শেষ পর্যন্ত ১১.২৫ কোটিতে সানরাইজার্স দলে নাম লেখালেন ঈশান। গত মরশুমে ২৪.৭৫ কোটি দাম পাওয়া মিচেল স্টার্ককে এবার ১১.৭৫ কোটিতে দলে নিল দিল্লি। গুজরাত রাবাদকে দলে নিল ১০.৭৫ কোটি টাকায়। ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে পেয়ে গেল সানরাইজার্স।

ভূমিপুত্র অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিল সিএসকে। অভিজ্ঞ অশ্বিন এখনও যে নিমালের মঞ্চ কাঁপিয়ে দিতে পারেন তা ফের একবার প্রমাণ করে দি্লেন। আরও এক মার্কি ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনকে ৮.৭৫ কোটিতে দলে নিল আরসিবি। লখনউ দল ৭.৫০ কোটিতে ডেভিড মিলারকে দলে নিল।

বেলাশেষে বিরাট দর হাঁকালেন দুই বিদেশি বোলার জোফ্রা আর্চার এবং ট্রেন্ট বোল্ট। ১২.৫০ কোটিতে আর্চারকে দলে নিলে রাজস্থান, একইমূল্যে বোল্টকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সিএসকে নূর আহমেদের জন্য খরচ করে ফেলল ১০ কোটি টাকা। মার্কাস স্টয়নিসকে ১১ কোটিতে দলে নিল পাঞ্জাব কিংস।

টি নটনারজনকে ১০.৭৫ কোটিতে দলে নিল দিল্লি। ৮ কোটি টাকা দিয়ে হর্ষল প্যাটেলকে দলে নিল সানরাইজার্স। জিতেশ শর্মাকে দলে নেওয়ার জন্য আরসিবিকে খরচ করতে হল ১১ কোটি টাকা। হ্যাশেলউডকে দলে নিতে ১২.৫০ কোটি টাকা খরচ করল আরসিবি।

আগামীকাল আবার দ্বিতীয় দফার নিলাম আছে। তবে বেশিরভাগ দলই পার্সের বেশিরভাগ টাকা খরচ করে দল গুছিয়ে নিয়েছে ফলে কাল খুব বেশি দর পাবেন না নিলামে উঠা ক্রিকেটাররা। তবে চমক থাকতেই পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+