IPL 2025 Turning Point: আরসিবির বিরুদ্ধে সহজ জয় হাসিল গুজরাতের, জেনে নিন ম্য়াচের টার্নিং পয়েন্ট

চলতি মরশুমে ঘরের মাঠে আইপিএলের সূচনটা একেবারেই ভালো হল না আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি দলের বিরুদ্ধে ৮ উইকেটে জয় হাসিল করল গুজরাত টাইটান্স। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বেছে নেওয়া হলো।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। উইকেট ভালো হওয়ায় পরের দিকে রান চেজ করার সিদ্ধান্ত নেয় গুজরাতের অধিনায়ক শুভমান গিল। ম্যাচ শেষে তাঁর সিদ্ধান্ত সঠিক বলেই প্রমাণিত হল কারণ রানের লক্ষ্যমাত্রা পূরণ করেই জয় হাসিল করল গুজরাত।

rcb vs Gujarat Titans match

তবে আরসিবি বনাম গুজরাত ম্যাচের টার্নিং পয়েন্ট উল্লেখ করতে হলে বলতে হবে। পাওয়ারপ্লে-তে আরসিবির ব্যাটিং ব্যর্থতা। পাওয়ারপ্লে-তে গুজরাত পেসাররা দুরন্ত পারফরম্য়ান্স করে আরসিবির ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। যে কোনও টি২০ ম্যাচে পাওয়ারপ্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ারপ্লে-তে ভালো রান তুলতে না পারলেই চাপ সৃষ্টি হয় ব্যাটিংকারী দলে। বুধবার আরসিবির ক্ষেত্রে সেটাই হল।

ছয় ওভার শেষে আরসিবির রান ছিল ৩ উইকেটে ৩৮। চলতি মরশুমে চিন্নাস্বামীতে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ কোহলি। ৬ বলে ৭ রান করে আরশাদ খানের বলে আউট হলেন বিরাট। এরপর বল হাতে জ্বলে উঠলেন সিরাজ। বিরাট আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমে দেবদত্ত পাড়িক্কল ৪ রান করে সিরাজের বলে বোল্ড হলেন।

ফিল সল্টও পাওয়ারপ্লে কাটাতেই পারলেন না। তিনিও সিরাজের বলেই ১৪ রান করে সাজঘরে ফিরলেন। গোটা মাঠ প্রায় চুপ হয়ে যায়। পাওয়ারপ্লে-তে এমন দাপুটে পারফরম্যান্স করলেন গুজরাতের পেসাররা। যা আরসিবিকে চাপে ফেলে দিল। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে আরসিবি। যা চিন্নাস্বামীর মাঠে জয়ের জন্য যথেষ্ট নয়। এই রান সহজেই তুলে ফেলল গুজরাত তাও মাত্র ২ উইকেট হারিয়ে।

ব্যাট হাতে গুজরাতের জয়ের নায়ক জস বাটলার। ৩৯ বলে ৭৩ রানে অপরাজিত থেকে বাটলার ম্যাচ জেতালেন দলকে। ম্যাচ শেষে গুজরাত অধিনায়কও কৃতিত্ব দিলেন দলের বোলাররদের। তিনিও বলেন, আমাদের পেসাররা শুরুটা ভালো করেছিল। ফলে ম্য়াচে আমাদের নিয়ন্ত্রণ ছিল।

এই ম্য়াচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান কোহলি। যদিও তাঁর চোট গুরুতর নয়, কারণ চিকিৎসা নেওয়ার পর ফিল্ডিং করেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+