IPL 2025: দলে নেওয়ার পরই শ্রেয়সকে নিয়ে পরিকল্পনা ফাঁস করলেন পন্টিং, নতুন দলে যোগ দিয়ে কী বললেন শ্রেয়স?

আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ককে দলে নিল পাঞ্জাব কিংস। রিটেনের পরই বোঝা গিয়েছিল, পাঞ্জাব দল নতুন করে একজন অধিনায়ককে দলে নেবে। দিল্লি দলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর রিকি পন্টিংয়ের গন্তব্য হয় পাঞ্জাব। ফলে নিলামে শ্রেয়স আইয়ারে জন্য যে পাঞ্জাব দল অল আউট ঝাঁপাবে সেটার আভাস ছিলই। সেই মতোই নিলামে সবাইকে চমকে দিয়ে ২৬.৭৫ কোটিতে শ্রেয়সকে দলে নিল প্রীতি জিন্টার দল।

দিল্লি পর পাঞ্জাব শুরু হতে চলেছে পন্টিং-শ্রেয়স জুটির পথ চলা। এরআগে শ্রেয়স দিল্লি দলে রিকি পন্টিংয়ের কোচিংয়ে খেলেছেন। কিন্তু ২০২২ সালের নিলামে শ্রেয়সকে দলে নেয় কেকেআর। এরপর ২০২৩ সালে চোটের জন্য একটা ম্যাচও খেলতে পারেননি। তবে ২০২৪ সালে ১০ বছর পর কেকেআরকে চ্যাম্পিয়ন করে শ্রেয়স। কিন্তু সবাই অবাক করে শ্রেয়সের চ্যাম্পিয়ন অধিনায়কে দলেই রাখল না কেকেআর।

Shreyas Iyer

নিলামে শ্রেয়সকে আইয়ারকে ফের দলে নিতে ব্যর্থ হল কেকেআর। শ্রেয়স আইয়ারকে তুলে নিল পঞ্জাব কিংস। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরে অধিনায়ককে দলে নিতে অল আউট ঝঁাপাল প্রীতি জিন্টার টিম। অনেক পরিকল্পনা করেই শ্রেয়সকে দলে নিয়েছে পাঞ্জাব। তাঁকে দলে নেওয়ার পর কোচ রিকি পন্টিং জানিয়েছেন, কোন ভূমিকায় তাঁরা শ্রেয়সকে আগামী আইপিএলে ব্যবহার করবেন।

নিলামেই পাঞ্জাব দল বেছে নিল তাদের নতুন নেতাকে। কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর এবার প্রীতির দলের নেতৃত্বের গুরু দায়িত্ব উঠতে চলেছে শ্রেয়সেরই কাঁধে। এর পাশাপাশি আগামী আইপিএলে পাঞ্জাব দলের হয়ে তিন নম্বরে ব্যাটও করতে নামবেন শ্রেয়স।

পন্টিং সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, আমরা অনেক ভেবে চিন্তেই শ্রেয়সকে দলে নেওয়ার পরিকল্পনা নিই। প্রথম ও একজন পরীক্ষিত এবং চ্যাম্পিয়ন অধিনায়ক। ফলে আগামী মরশুমে আমাদের দলের অধিনায়কত্ব করতে পারবে। সেই সঙ্গে তিন নম্বরে নামার জন্য সবথেকে যোগ্য ক্রিকেটার। একইসঙ্গে পন্টিং বলেন, আমরা দলে পেয়েছি টি২০ তে ভারতের সেরা পেসার অর্শদীপকে। একইসঙ্গে চাহালকতে দলে পেয়েছি। ফলে আমরা পরিকল্পনা মতোই এগোচ্ছি।

পাঞ্জাব দলের যোগ দেওয়ার পর তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় শ্রেয়স বলেছেন, সমস্ত পাঞ্জাব ভক্তদের আমার পক্ষ থেকে নমস্কার। আমি নতুন করে শুরু করার জন্য মুখিয়ে আছি, আমরা সামনে তাকাতে চাই। অতীত যে দলই এত বিরাট অঙ্ক দিয়ে অধিনায়ক নিয়োগ করার নজির ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+