IPL 2025: হাতে নেই একটাও আরটিএম কার্ড, নিলামে নাইটদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ

আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে। দিওয়ালির সন্ধ্যায় স্পষ্ট হয়ে গিয়েছে কোন দল কাদের ধরে রাখছে? রাজস্থান এবং কেকেআরের হাতে কোনও আরটিএম ব্যবহার করার সুযোগ নেই। কারণ এই দুই দল পুরো ছয় জন ক্রিকেটারকে রিটেন করে নিয়েছে। আরটিএম কার্ড ছাড়া নিলামে অংশ নেওয়া কতটা চ্যালেঞ্জের হবে নাইটদের জন্য? তুলেল ধরা হল এই প্রতিবেদনে।

মেগা নিলামের আগে রিটেনশনের যে তালিকা জমা দিয়েছে কেকেআর তাতে সর্বোচ্চ সংখ্যায় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রামনদীপ সিং, হর্ষিত রানা ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। ফলে খুব বেশি টাকা নাইটদের হাতে নেই। রিটেনশনের পর কেকেআরের হাতে থাকছে ৫১ কোটি টাকা।নেই কোনও আরটিএম কার্ডও। এই পরিস্থিতিতে দলের প্রাক্তন ক্রিকেটারদের ফেরানোটা চ্যালেঞ্জ হবে নাইটদের।

গত মরশুমে রেকর্ড পরিমাণ মূল্য মিচেল স্টার্ককে দলে নিলেও এবার তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর, এমনকি বিগত কয়েক বছরের নাইট সদস্য ভেঙ্কটেশ আইয়ার এবং নীতীশ রানাও নেই রিটেনশনের তালিকা। নিমালে এই ক্রিকেটারদের ফেরানোর কাজটা সহজ হবে না ভেঙ্কি মাইশোরদের কাছে। কারণ পুরানো ক্রিকেটারদের কম কাটায় ফের দলে নেওয়ার আরটিএম অস্ত্র নাইটদের নেই।

পাশাপাশি নিলামে কোনও ক্রিকেটারের জন্য খুব বেশি দরও হাঁকাতে পারবে না কেকেআর। কারণ তাদের হাতে আছে ৫১ কোটি টাকা। এরইমধ্যে বাকি দল গঠন করতে হবে কেকেআরকে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, শ্রেয়স আইয়ার রিটেন হওয়ার জন্য ৩০ কোটি টাকা দাবি করেছিলেন। কিন্তু এত বিপুল টাকা একজন ক্রিকেটারের জন্য খরচ করা সম্ভব নয় কেকেআরের কাছে।

নিলামের মাধ্যমে শ্রেয়সকে দলে ফেরানোর সম্ভাবনাও কম। ফলে বিকল্প অধিনায়ক লাগবে। সেইসঙ্গে একজন উইকেটরক্ষক নারিনের সঙ্গী ওপেনিং ব্যাটার লাগবে। স্টার্কের বিকল্প বিদেশি অথবা দেশীয় পেসারও লাগবে নাইটদের। এই পরিস্থিতিতে জস বাটলারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। পাশাপাশি পাঞ্জাব কিংস অর্শদীপকে ছেড়ে দেওয়ায় তাঁর জন্যও বিড করতে পারে কেকেআর।

কিন্ত কেকেআর দল প্রথম থেকেই বেশি করে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার দাবি জানিয়ে আসছিল। কিন্তু তাদের সেই নিয়ম বাস্তবে কার্যকর হয়নি। ফলে নিলামে শাহরুখদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+