IPL 2025: ইডেনে বিরাট ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে কেকেআর-আরসিবি ম্যাচের দিন আবহাওয়া? রইল আপডেট

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম দিনেই আরসিবি খেলতে নামছে কেকেআরের বিরুদ্ধে। ইতিমধ্যেই কেকেআর বনাম আরসিবি ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সপ্তাহের শেষদিকে কলকাতা শহরে বুজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যা কলকাতায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ ভেস্তে দিতে পারে। এখনও পর্যন্ত কলকাতায় কালবৈশাখীর বৃষ্টি হয়নি। জেলাগুলিতে শিলাবৃষ্টি হলেও কলকাতায় সেটা হয়নি। তবে বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বুধবার থেকেই কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে।

weather update

বৃহস্পতিবার থেকে শনিবার এই তিনদিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু ম্যাচের দিনই নয় একইসঙ্গে ম্যাচের আগেরদিনও বৃষ্টি হতে পারে। ২১শে মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ম্যাচের আগের দিন বৃষ্টি হলে দুই দলের অনুশীলনেও তার প্রভাব ফেলবে।

কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলি এই ছয় জেলাতেই আছে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

২২ শে মার্চ শনিবার আইপিএলের ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান আছে। কিন্তু আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট বলছে ম্যাচের দিনও কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই দিন কলকাতায় তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি, যা অনুভূত হবে ৩১ ডিগ্রি। তবে আশঙ্কায় রাখছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
চৈত্র মাসে সাধারণত সন্ধ্যার পরই বৃষ্টিপাত হয়। সেক্ষেত্রে বৃষ্টি হলে ম্যাচে তার প্রভাব পরতে পারে। বাজ পড়লে সেই সময় খেলা বন্ধ থাকবে। হালকা বা মাঝারি বৃষ্টি হয়ে থেমে গেলে তার কিছু সময়ের পর খেলা শুরু করে দেওয়া সম্ভব ইডেনে। কিন্তু ম্যাচের সময় বৃষ্টি হলেই সমস্যা। সেক্ষেত্রে ওভার কমতে পারে।

গত সোমবার দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ ছিল নাইটদের। কিন্তু বৃষ্টির জন্য ইনিংসের মাঝপথেই খেলা পণ্ড হয়ে যায়। প্রথম ইনিংস শেষ হওয়ার পর হালকা বৃষ্টি নামে। সঙ্গে সঙ্গেই পুরো মাঠ ঢেকে দেওয়া হয়। আপাতত কলকাতার ক্রিকেট প্রেমীদের প্রার্থনা ম্যাচের দিন যেন বৃষ্টি না হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+