IPL 2025: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বৃষ্টির আশঙ্কা! ইডেনে কেকেআর-আরসিবি ম্যাচের দিন কেমন থাকবে আবহাওয়া?
অপেক্ষা মাত্র একদিনের। তারপরই শুরু আইপিএল। শনিবার ইডেনে আইপিএলের ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা। সঞ্চলনা করতে পারেন শাহরুখ খান। কিন্তু ইডেনে বিরাট ম্যাচ এবং জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভিলেন হতে পারে বৃষ্টি।
দীর্ঘদিন পর আবার কলকাতায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নেই আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট বলছে ম্যাচের দিনও কলকাতায় বৃষ্টিপাতের ৩৪ শতাংশ সম্ভাবনা আছে। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশে পাশে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়া পূ্র্বাভাস চিন্তার কারণ সিএবি কর্তাদের।

আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছ, , বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের বাতাসে। সেই সঙ্গে বায়ুপ্রবাহের অনুকুল পরিস্থিতি ৷ ফলে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই। চৈত্র মাসে কালবৈশাখির সম্ভবনা থাকেই। এর ফলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ভালোভাবে হওয়া নিয়ে সংশয়ের কালো মেঘ ৷
কালবৈশাখী সাধারণত দুপুর বা বিকেলের পর হয়ে থাকে। ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ফলে ঝড়বৃষ্টি হলে ওই সময়ে ঝড়-বৃষ্টি হলে অনুষ্ঠানে তার প্রভাপ পরবে।
উল্লেখ্য বৃহস্পতিবার আরসিবি দলের অনুশীলন শেষে হালকা বৃষ্টি শুরু হয়। ফলে মাঠ সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়। যদিও এর আগে বৃষ্টি থামার পরও ইডেনে সফলভাবে ম্যাচ সমাপ্ত হয়েছে। এবারও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সিএবি। সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বৃষ্টি যদি পড়েই যায় তাহলে ম্যাচ হওয়া সম্ভব নয়। কিন্তু বৃষ্টি থেমে গেলে তার ৩০ মিনিটের মধ্যেই ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব আমাদের এখানে সেই পরিকাঠামো আছে।
কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলি এই ছয় জেলাতেই আছে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে শনিবারও।
শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওইসব জেলাগুলিতে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।












Click it and Unblock the Notifications