IPL 2025: ওয়াশিংটন সুন্দর ছাড়তে চাইছেন সানরাইজার্স হাদয়দরাবাদ, নিলামে ঝড় তুলতে পারে ৩ দল

IPL 2025: আইপিএলের নিলামেই ভাগ্য পরীক্ষা করাতে চাইছেন ওয়াশিংটন সুন্দর। তামিলনাড়ুর এই ক্রিকেটার নিজেই সানরাইজার্স হায়দরাবাদে থাকতে চাইছেন না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তেমনই দাবি।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ওয়াশিংটনকে আইপিএলে নিতে আগ্রহী তিনটি দল। এখন দেখার বৃহস্পতিবার সানরাইজার্সের রিটেনশন লিস্টে সুন্দরের নাম থাকে কিনা।

IPL 2025

সাড়ে তিন বছর ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তনেই চমক দিয়েছেন সুন্দর। কেরিয়ারের সেরা বোলিং করে ১১৫ রান দিয়ে তুলে নিয়েছেন ১১টি উইকেট। প্রথম ইনিংসে ৫৯ রান খরচ করে সাতটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান খরচ করে চার উইকেট ঝুলিতে পুরেছেন।

রিয়াধে ২৫ ও ২৬ নভেম্বর আইপিএল নিলাম হওয়ার কথা। সূত্র মারফত একটি সর্বভারতীয় দৈনিকের দাবি, সুন্দর আইপিএল নিলামে নিজের ভাগ্য পরীক্ষা করাতে চাইছেন। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস তাঁকে নিতে আগ্রহী। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে সুন্দরকে ধরে রাখতেও পারে সানরাইজার্স।

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালুর পর তার সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছিল সুন্দরের কেরিয়ারে। চলতি বছর অলরাউন্ডার মাত্র ২টি ম্যাচে সুযোগ পেয়েছেন। ১টি উইকেট পেয়েছেন। ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেননি। আইপিএল কেরিয়ারে চলতি বছরই সবচেয়ে কম ম্যাচ খেলেছেন তিনি।

রাইজিং পুনে সুপার জায়ান্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার পর ২০২২ থেকে সুন্দর রয়েছেন সানরাইজার্সে। ২০২২ সালে ৯টি ও ২০২৩ সালে সাতটি ম্যাচে অরেঞ্জ আর্মির হয়ে মাঠে নামেন। সুন্দর আইপিএলে ৬০ ম্যাচের ৫৮ ইনিংসে ৩৭ উইকেট পেয়েছেন। ৪০টি ইনিংসে রান করেছেন ৩৭৮।

সুন্দর কেরিয়ারের শুরু করেছিলেন ব্য়াটার হিসেবেই। পরে অফ-স্পিনার হিসেবে নিজের দক্ষতা মেলে ধরেন। ২০১৭ থেকে আইপিএল খেলছেন সুন্দর। ভারতের হয়ে ৫টি টেস্টে ১৭ উইকেট নিয়েছেন, তিনটি অর্ধশতরান-সহ ৩০৪ রান রয়েছে। ২২টি ওডিআইয়ে ২৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১টি হাফ সেঞ্চুরি-সহ ৩১৫ রান করেছেন।

দেশের হয়ে ৫২টি টি২০ আন্তর্জাতিকের মধ্যে ৫০টি ইনিংসে তিনি ৪৭ উইকেট দখল করেছেন। ২০টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৬১ রান করেছেন, একটি হাফ সেঞ্চুরি রয়েছে। অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে ভারতের তৃতীয় স্পিনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন সুন্দর। সুন্দর তামিলনাড়ুর ক্রিকেটার। ফলে তিনি চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারেন কিনা সেদিকে তাকিয়ে সকলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+