IPL 2025: আরসিবি গরিব দল! বীরেন্দ্র শেহওয়াগের মন্তব্যে শোরগোল, জানা গেল কারণও
IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে গরিব দল বলে উল্লেখ করলেন বীরেন্দ্র শেহওয়াগ। ক্রিকবাজে আরসিবিকে নিয়ে বীরুর মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে।
চলতি আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আরসিবি। ২ ম্যাচে তাদের ঝুলিতে ৪ পয়েন্ট। দুটি ম্যাচে বড় জয় পাওয়ায় তাদের নেট রেট ২.২৬৬।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ২২ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল আরসিবি। ২৯ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ক্রুণাল পাণ্ডিয়া। বিরাট কোহলি চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৬ বলে সর্বাধিক ৫৯ রানে অপরাজিত ছিলেন। ফিল সল্ট করেন ৩১ বলে ৫৬।
এরপর চেন্নাই সুপার কিংসকে চিপকে ৫০ রানে হারায় আরসিবি। ঘরের মাঠে এটি রানের নিরিখে সিএসকের সবচেয়ে বড় ব্যবধানে হার। ২০০৮ সালের পর এই প্রথম চিপকে চেন্নাই সুপার কিংসকে হারাতে সক্ষম হলো বেঙ্গালুরু। সে কারণেই তারা অপরাজেয় থেকে পয়েন্ট তালিকার এক নম্বরে।
আরসিবির একে থাকা নিয়ে বীরেন্দ্র শেহওয়াগ বলেন, গরিবদেরও তো শীর্ষে থাকতে দাও। কিছুদিন ছবিও তুলুক। জানি না কতদিন এই গরিব দল শীর্ষে থাকবে। শেহওয়াগের এমন মন্তব্যে সকলেই বিচলিত হয়ে যান। কেন শেহওয়াগ আরসিবিকে গরিব দল বলে বসলেন?
এরপর বীরু বলেন, ভাববেন না আর্থিক কারণে আমি তাদের গরিব বলছি। তাদের প্রচুর অর্থ আছে। ফ্র্যাঞ্চাইজিগুলি প্রতি মরশুমে চারশো থেকে পাঁচশো কোটি আয় করে। আমি সে ব্যাপারে কিছু বলছি না। যারা আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আমি তাদেরই গরিব বলছি।
𝐓𝐡𝐞 𝐢𝐜𝐨𝐧𝐢𝐜 𝐂𝐡𝐢𝐧𝐧𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐒𝐭𝐚𝐝𝐢𝐮𝐦 𝐢𝐬 𝐚𝐥𝐥 𝐬𝐞𝐭 𝐭𝐨 𝐰𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐑𝐂𝐁! 🏟🤩
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 1, 2025
Watching an RCB match at the Chinnaswamy is a bucket list experience, and we’re ready to bring you all the entertainment! 🤌
It’s time for the best fans in the world to… pic.twitter.com/6Tp2AhnwzF
উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়াও চলতি আইপিএলে খেলা যে দলগুলি আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি তারা হলো পাঞ্জাব কিংস, দিল্লি ক্য়াপিটালস, লখনউ সুপার জায়ান্টস। আরসিবি কাল নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স।
২ থেকে ১৩ এপ্রিলের মধ্যে চারটি ম্যাচ খেলতে হবে আরসিবিকে। কাল গুজরাত ম্যাচ খেলেই বিরাট কোহলিরা যাবেন মুম্বইয়ে। ৭ এপ্রিল ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির ম্যাচ রয়েছে। এরপর ১০ তারিখ বেঙ্গালুরুতে আরসিবির প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ১৩ এপ্রিল জয়পুরে আরসিবি মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications