IPL 2025: বলে ক্রুণাল, ব্যাটে বিরাট ও সল্টের দাপট! ইডেনে বিধ্বস্ত কেকেআর, আরসিবির হয়ে নজির কোহলির

KKR vs RCB, IPL 2024: ইডেনে আছড়ে পড়ল আরসিবি ঝড়। তাতেই খড়কুটোর মতো উড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্রথম ম্যাচেই অজিঙ্ক রাহানের দল বড় পরাজয়ের সম্মুখীন।

বিরাট কোহলিই দায়িত্বশীল ইনিংস উপহার দিলেন। কেকেআর ছেড়ে দিয়েছিল ফিল সল্টকে। ইংল্যান্ডের ব্যাটার এদিন পুরানো দলকে যোগ্য জবাব দিলেন ব্যাট হাতে।

IPL 2025

আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবির সামনে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় আরসিবি। কেকেআর তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান। শেষ পাঁচ ওভারে ২৯ রান ওঠে, তিন উইকেটের বিনিময়ে।

নাটকীয় প্রথম ওভারে জীবন পেয়েও ৪ রানের বেশি করতে পারেননি কুইন্টন ডি কক। এরপর অজিঙ্ক রাহানে ও সুনীল নারিন ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু এই দুজন তিন বলের ব্যবধানে ফিরতেই দ্রুত উইকেট হারাতে থাকে কেকেআর।

১০ ওভারে ১০৭ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট। সেখান থেকে ১৫ ওভারে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৫। ৯.৩ ওভারে কেকেআর ১০০ রান করার পরেও দুশো তুলতে পারেনি। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে নারিন করেন ২৬ বলে ৪৪। ২৫ বলে অর্ধশতরান করা রাহানে করেন ৩১ বলে ৫৬, মেরেছেন ৬টি চার ও চারটি ছয়।

অঙ্গকৃষ রঘুবংশী ২২ বলে ৩০ রান করেন। বেঙ্কটেশ আইয়ার ৬, রিঙ্কু সিং ১২, আন্দ্রে রাসেল ৪ ও হর্ষিত রানা ৫ রান করে আউট হন। রামনদীপ সিং ৫ ও স্পেনসার জনসন ১ রানে অপরাজিত থাকেন।

ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন তিন উইকেট। জশ হ্যাজলউড ৪ ওভারে ২২ রান খরচ করে নেন ২ উইকেট। যশ দয়াল ৩ ওভারে ২৫, রসিখ সালাম দার ৩ ওভারে ৩৫ ও সুযশ শর্মা ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে পাওয়ারপ্লের ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮০ রান তুলে ফেলে আরসিবি। পুরানো দলের বিরুদ্ধে ফিল সল্টই ছিলেন বিধ্বংসী মেজাজে। বৈভব অরোরা প্রথম ও ততীয় ওভারে দেন যথাক্রমে ১২ ও ২০ রান। বরুণ চক্রবর্তী প্রথম ওভার করতে যান চতুর্থ ওভারে।

ফিল সল্ট তিনটি চার ও ১টি ছয় সহযোগে এই ওভারেই নেন ২১ রান। পঞ্চম ওভারে স্পেনসার জনসন ১৭ রান দিয়ে বসেন। ফিল সল্টও অর্ধশতরান পূর্ণ করেন ২৫ বল খেলে। আরসিবি ৩.৪ ওভারে ৫০ ও ৯.৫ ওভারে ১০০ রানে পৌঁছয়।

আরসিবির প্রথম উইকেট পড়ে ৮.৩ ওভারে ৯৫ রানে। ফিল সল্ট ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৫৬ করে বরুণ চক্রবর্তীর শিকার হন। কেকেআরে অঙ্গকৃষ রঘুবংশীর জায়গায় ইমপ্যাক্ট সাব হয়ে নামেন বৈভব অরোরা। আরসিবির ইমপ্যাক্ট সাব দেবদত্ত পাড়িক্কল, তিনি নামেন সুযশ শর্মার জায়গায়। পাড়িক্কল ১০ বলে ১০ রান করে নারিনের বলে আউট হলে আরসিবির স্কোর দাঁড়ায় ১১.৪ ওভারে ২ উইকেটে ১১৮।

বিরাট এদিন আইপিএল কেরিয়ারের ৫৬তম অর্ধশতরান পূর্ণ করলেন ৩০ বল খেলে। পঞ্চাশের বেশি রান করলেন এই নিয়ে ৬৪ বার। তারই ফাঁকে কেকেআরের বিরুদ্ধে কোহলির ১০০০ রান পূর্ণ হলো ইডেনে। এই নিয়ে চতুর্থ আইপিএল দলের বিরুদ্ধে এই নজির গড়লেন বিরাট।

আরসিবি অধিনায়ক রজত পাটীদার ১৬ বলে ৩৪ করেন, ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে। তাঁকে ফেরান বৈভব অরোরা। ১৫.৩ ওভারে ১৬২ রানে তৃতীয় উইকেট পড়ে আরসিবির। জয়ের জন্য তখন দরকার ২৭ বলে ১৩ রান। এই সময় স্ট্র্যাটেজিক টাইম আউট নেয় আরসিবি।

আরসিবি জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ১৬.৩ ওভারেই। জয় এলো ২২ বল বাকি থাকতে সাত উইকেটে। বিরাট ওপেন করতে নেমে ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত রইলেন। মেরেছেন চারটি চার ও তিনটি ছয়। লিয়াম লিভিংস্টোন ৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। বৈভব অরোরা ৩ ওভারে ৪২, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪৩ ও সুনীল নারিন ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি করে উইকেট নেন। স্পেনসার জনসন ২.২ ওভারে ৩১ ও হর্ষিত রানা ৩ ওভারে ৩২ রান দিয়ে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+