Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বিশ্বকাপজয়ী দলের কোহলির সতীর্থ, আইপিএলে আম্পায়ারের ভূমিকায় প্রাক্তন ক্রিকেটার তন্ময়

অপেক্ষা মাত্র দুইদিনের। তারপরই শুরু আইপিএল। টি২০ ক্রিকেটের মেগা লিগ। সারা বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলতে নামেন এই লিগে। ফোকাস শুধু থাকে ক্রিকেটারদেরই উপরই নয় একইসঙ্গে আইপিএল মানেই গ্ল্যামার ও বিনোদনের ঘনঘটা। তবে আইপিএলের মতো মেগা ইভেন্টে সমানভাবে ফোকাসে থাকেন আম্পায়াররাও। তবে সেই আম্পায়ার যদি হন বিরাট কোহলির সতীর্থ তাহলে তো তাঁকে চর্চা হবে আরও বেশি।

আসন্ন আইপিএলে আম্পায়ার হিসেবে দেখা যাবে কোহলির প্রাক্তন সতীর্থ তন্ময় শ্রীবাস্তবকে। উত্তরপ্রদেশের তন্ময় এর আগে ক্রিকেটার ছিলেন। তিনি ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ রান করেছিলেন তন্ময় শ্রীবাস্তব।

Tanmay Srivastava

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ক্রিকেটার হলেও ভারতের সিনিয়র পর্যায়ে খেলা হয়নি তন্ময়ের। আইপিএলে পাঞ্জাব কিংস দলের হয়ে ৭টি ম্যাচ খেলেন। পাশাপাশি ডেকান চার্জাস দলেরও হয়েও খেলেন। তবে আইপিএলেও নিজেকে প্রমাণ করতে পারেননি তন্ময়। ঘরোয়া ক্রিকেট থেকে ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তন্ময় আম্পায়ার হওয়ার সিদ্ধান্ত নেন।

ব্যাট হাতে আইপিএলে নিজেকে প্রমাণ করতে পারেনি। তবে আবার সেই আইপিএলের মঞ্চেই প্রত্যাবর্তন হচ্ছে তন্ময়ের। এবার ক্রিকেটার হিসাবে নয় আম্পায়ার হিসাবে। বিসিসিআইয়ের লেভেল টু পরীক্ষায় পাস করেছেন। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবার তন্ময় আইপিএলের ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করবেন।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে তন্ময় বলেছেন, ক্রিকেটার হিসাবে আমি আমার সেরাটা দিয়েছি। কিন্তু আইপিএলের মানে পৌঁছতে পারিনি। ফলে ভাবনা চিন্তা শুরু করেছিলাম ক্রিকেটার হিসাবে খেলা চালিয়ে য াব? নাকি দ্বিতীয় ইনিংস শুরু করব?

একইসঙ্গে তন্ময় আরও বলেছেন, আমি কোচিং কোর্সও করেছিলাম, বোর্ডের কর্তা রাজীব শুক্লার সঙ্গেও কথা বলি। অবশেষে আম্পায়ার হওয়ার সিদ্ধান্ত নিই। আমার সঙ্গে কোহলির এখনও যোগাযোগ আছে। তবে মাঠে আমাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে।

২০০৬ সালে চ্যালেঞ্জার ট্রফি দিয়ে লিস্ট এ ক্রিকেটে যাত্রা শুরু হয় তন্ময়ের। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার লিস্ট এ ক্রিকেটে ১৭২৮ রান করেছেন সাতটি শতরান আছে তাঁর। এবার ২২ গজে নয় , মাঠে নতুন পরীক্ষা শুরু হচ্ছে তন্ময় শ্রীবাস্তবের। তাঁর একটা সিদ্ধান্তই ম্যাচের রঙ বদলে দিতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+