IPL 2025: নতুন নিয়মে কোহলির বিরাট বেতন বৃদ্ধির সম্ভাবনা, কত টাকা পাবেন আরসিবি তারকা?
আইপিএলের নিলামের নিয়ম কানুন এবং নতুন নীতি ইতিমধ্যেই প্রকাশ করেছে বিসিসিআই। এবার নিলামের আগেই পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। এছাড়াও রয়েছে একটি রাইট টু ম্যাচ কার্ডের সুবিধা। ফলে কোন দল কাদের রাখল আবার কাদের ছেড়ে দিল সেটা জানা যাবে অক্টোবর মাসের শেষেই।
আইপিএলের রিটেনশনের নয়া নিয়ম অনুসারে বেতন বাড়তে চলেছে বিরাট কোহলির। কারণ নয়া নিয়য়মে প্রথম যে ক্রিকেটারকে ধরে রাখবে দলগুলি তাঁর জন্য খরচ করতে হবে ১৮ কোটি টাকা। আবার দ্বিতীয় এবং তৃতীয় রিটেনশনকারী ক্রিকেটারের জন্য খরচ করতে হবে ১৪ এবং ১১ কোটি টাকা। ধরে রাখা চার নম্বর ক্রিকেটারের জন্য খরচ করতে হবে ১৪ কোটি টাকা এবং পঞ্চম তথা শেষ ক্রিকেটারের জন্য খরচ করতে হবে ১৮ কোটি টাকা।

শুধু বিরাট কেন যে ক্রিকেটারদেরই ধরে রাখবে দলগুলি তাদেরই বেতন বৃদ্ধি করতে হবে। নয়া নিলাম নীতিতে ধোনিকে ধরে রাখার সুবর্ণ সুযোগ আছে সিএসকের কাছে,বিসিসিআইয়ের নয়া নিয়মে ধোনিকে ঘরোয়া ক্রিকেটার হিসেবেই ধরে রাখতে পারবে সিএসকে। কারণ পাঁচ বছর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ফলে তাঁকে অ্যান ক্যাপ ক্রিকেটার হিসেবেই গণ্য করা হবে। ২০২০ সালের অগাস্টে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন।
IND vs NZ: নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা কবে? চর্চায় শামি, বড় চমক দিতে পারেন নির্বাচকরা
শুধু বেতন থেকেই নয়। একইসঙ্গে ম্যাচ খেলেও এবার বিপুল টাকা রোজগার করতে পারবেন না ক্রিকেটাররা। বোর্ডের পক্ষ থেকে আইপিএলে ম্যাচ ফি চালু করা হয়েছে। আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের ম্যাচ পিছু সাড়ে সাত লক্ষ টাকা দেওয়া হবে। অর্থ্যাত ১৪ ম্যাচ খেললে কোনও ক্রিকেটার ১ কোটি ৫ লক্ষ টাকা পাবেন।












Click it and Unblock the Notifications