IPL 2025: বিরাট জয়ের পর কোহলির আলিঙ্গন ধোনিকে, আরসিবি তারকারাও সম্মান জানালেন মাহিকে

আইপিএলে সিএসকে বনাম আরসিবি ম্যাচ থাকলেই মূল ফোকাসে থাকেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। শুক্রবারে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ১৭ বছর পর আরসিবি সিএসকের ঘরের মাঠে জয় হাসিল করেছে তবে ম্যাচ শেষে ধোনি এবং কোহলির পারস্পরিক ভালোবাসার ছবিটাই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সিএসকে বনাম আরসিবি দুই দলের খেলা মানে একটা আলাদা উন্মাদনা থাকে। কারণ এই দুই দলের হয়ে খেলেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। চিপক মানেই ধোনির সাম্রাজ্য এখানে চেন্নাই ভক্তদের কাছে ধোনি থালা নামেই পরিচিত। মহেন্দ্র সিং ধোনি চিপকের মাঠে খেলতে নামলেই একটা আলাদা উন্মাদনা তৈরি হয়। শুক্রবার অবশ্য চিপকে বিরাট গর্জনও কম হল না।

Virat Kohli s gesture for MS Dhoni

শুক্রবার ম্যাচে 'বিরাট... বিরাট...' স্লোগানে মুখরিত চিপকের গ্য়ালারি। আর পাথিরানার বাউন্স যখন বিরাটের মুখে আঘাত করে, তখন গ্যালারিতে উদ্বেগ সৃষ্টি হল গোটা মাঠে। আসলে ধোনিদের ডেরায় বিরাটের ভালোবাসার কমতি ছিল না।

সিএসকে দলকে হারানোর পরে ধোনিকে জড়িয়ে ধরেন তাঁর ভারতীয় দলের সতীর্থ বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিরাট কোহলির এই আলিঙ্গনের মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই এটিকে ম্যাচের সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

আরসিবি'র অধিনায়ক রজত পাটীদারও সম্মান জানিয়েছেন ধোনিকে। ম্যাচের পর তিনি ধোনির দিকে এগিয়ে আসার সময় টুপি খুলে নেন। সোশ্যাল মিডিয়ার সদস্যদের মতে সিএসকে তারকাকে সম্মান দেখানোর জন্য এই আচরণ করেছেন আরসিবি অধিনায়ক। ম্যাচের পর ধোনিকে জড়িয়ে ধরেন আরসিবি'র ক্রুণাল পাণ্ডিয়া।

আরসিবি এই ম্যাচে খেলায় হারিয়েছে সিএসকে দলকে। গোটা ম্যাচে আধিপত্য খেলেছে আরসিবি। ফলে জয় পেতেও বেঙ্গালুরু কোন অসুবিধা হয়নি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের দিল খুশ করে দিয়েছেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। যদিও দুই তারকা ব্যাট হাতে ভক্তদের প্রত্যাশা করতে পারেননি।কোহলি ৩১ বলে ৩০ রান করেন।

মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামেন ৯ নম্বরে। গোটা গ্যালারি ধোনির নামে স্লোগান দিতে থাকেন । এমনকী তিনি যখন ২২ গজের সামনে যান, গ্যালারিতে জ্বলে ওঠে মোবাইল টর্চ। তবে ১৬ বলে ৩০ রান করেন ধোনি। তবে ধোনি অনেক পরে ব্যাট করতে নামলেন যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ফলে ফিনিশার ধোনিকে পাওয়া গেল না আরসিবি ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+