IPL 2025: কোহলি বিরাট কীর্তি গড়তে পারেন মুম্বইয়ে, হার্দিকদের বিরুদ্ধে কেমন দল নামাবে আরসিবি?

IPL 2025: আইপিএলের দ্বৈরথে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে দুইয়ে।

মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে ৪ ম্যাচে ২ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট তালিকার আট নম্বরে। দুই দলই কাল জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে থাকবে।

IPL 2025

আরবিসিব নিজেদের মাঠে হেরেছে গুজরাত টাইটান্সের কাছে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স হেরে এসেছে লখনউ থেকে। দুই দলেই ভারতীয় দলের একঝাঁক তারকা রয়েছেন। প্রতিবারের মতো নজর থাকবে বিরাট কোহলির দিকেও।

বিরাট কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৯ রানে অপরাজিত ছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেন ৩১। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সাত রানের বেশি করতে পারেননি কোহলি। কাল তিনি বড় কীর্তি স্থাপনের দোরগোড়ায় দাঁড়িয়ে।

বিরাট কোহলি আর ১৭ রান করলেই টি২০-তে ১৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলবেন। প্রথম ভারতীয় তথা বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে। এর আগে টি২০-তে ১৩ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, শোয়েব মালিক ও কায়রন পোলার্ড।

বিরাট আরসিবির হয়ে ২৫৫টি আইপিএল ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে খেলেছেন ১৫টি ম্যাচ। ভারতের হয়ে ১২৫টি টি২০ আন্তর্জাতিক ও দিল্লির হয়ে ৭টি টি২০ খেলেছেন। মোট ৪০২টি টি২০ ম্যাচে কোহলির মোট রান ১২৯৮৩। আরসিবির হয়ে আইপিএলে ৮১০১, ভারতের হয়ে ৪১৮৮, চ্যাম্পিয়ন্স লিগে ৪২৪ ও দিল্লির হয়ে ২৭০ রান করেছেন।

Take a Poll

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে আরসিবি বিরাট কোহলির মজাদার ভিডিও শেয়ার করেছে। যাতে কোহলিকে ডব্লিউডব্লিউই কিংবদন্তি জন সিনাকে অনুকরণ করতে দেখা গিয়েছে। জনপ্রিয় গানের তালে ড্রেসিংরুমে কোহলিকে টিম ডেভিডের সঙ্গে নাচতে দেখে আপ্লুত ভক্তরা।

আরসিবির সম্ভাব্য একাদশ- ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- রসিখ সালাম দার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+