IPL 2025: অপেক্ষা শেষে বিরাট স্বপ্নপূরণ, ইডেনে অটোগ্রাফ দিয়ে খুদে ভক্তের মন জিতে নিলেন কিং কোহলি
বৃহস্পতিবার থেকে বিরাট ম্যানিয়ায় আক্রান্ত গোটা ইডেন গার্ডেন। ক্রিকেটের নন্দনকাননে বিরাট কোহলি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। তিনি যেখানেই পা রাখছেন সেখানেই জনতার উন্মাদনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত কোহলি জ্বরে আক্রান্ত ছিল গোটা ইডেন গার্ডেন। ঘরের মাঠে কেকেআরই হয়ে গিয়েছিল অতিথি দল, সৌজন্যে বিরাট কোহলি। ক্লাব হাউসে পা দেওয়ার পর থেকেই কোহলিকে ঘিরে জনতার আবেগ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার ইডেনে অনেক খুদে ভক্ত এসেছিলেন বিরাট কোহলির অটোগ্রাফের আশায়। কিন্তু নিরাপত্তার কঠোরতায় কেউই প্রিয় ক্রিকেটারের অটোগ্রাফ পাননি। শুক্রবার ইডেনে পা দিয়ে খুদে ভক্তের মন জিতে নিলেন কিং কোহলি। যতই মহাতারকা হোন না কেন তিনিও তো বোঝেন ভক্তের আকুতি। শুক্রবার বিকেলে আরসিবি দলের সঙ্গে ইডেনে এই আসেন বিরাট কোহলি। ১ নম্বর গেট দিয়ে ক্লাব হাউস প্রবেশের পরে ড্রেসিংরুমে যাওয়ার পথেই এক খুদে ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন।

সাজঘরে যাওয়ার পথে খুদে ভক্তের সামনে চলে আসেন কোহলি। তাকে দিলেন অটোগ্রাফও। স্বপ্নের নায়কের কাছ থেকে অটোগ্রাফ পেয়ে যেন ঘোর কিছুতেই কাটছিল না আরহাম শাহের। বৃহস্পতিবারও বিরাটের অটোগ্রাফের আশায় চার ঘন্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু নিরাশ হয়েই টালিগঞ্জের বাড়ি ফিরতে হয়েছিল ছোট্ট আরহামকে। তবে শ্রী শ্রী একাডেমীর পঞ্চম শ্রেণীর এই খুদের ভক্তটি ফের একবার শুক্রবার হাজির হন কোহলির অটোগ্রাফের আশায়।
তবে বৃহস্পতিবারের মতো শুক্রবার তাকে হতাশ হতে হলো না। বিরাট কাছে এসে অটোগ্রাফ দিলেন এরপরই ছোট্ট আরহাম নিজের অনুভূতি শেয়ার করলেন ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে। বিরাট ভক্ত বলেন, আমি বৃস্পতিবারও এসেছিলাম চার ঘণ্টা অপেক্ষা করেছিলাম কিন্তু ফটোগ্রাফ পায়নি। আজ অটোগ্রাফ পেয়ে আমি খুশি।
একইসঙ্গে খুদে ভক্তটি আরও বলেন, যখন বিরাট কোহলি আমার সামনে দিয়ে যাচ্ছিলেন তখন আমি বিরাট স্যার বিরাট স্যার বলে চিৎকার করি তিনি আমার দিকে চলে আসেন। আমাকে অটোগ্রাফ দেন। যে সময় তিনি আমার সামনে এলেন আমার একটু ভয় লাগছিল। আমি খুবই খুশি আমি, আমার বন্ধুদের সকলকেই দেখাবো কোহলির স্যারের এই অটোগ্রাফ। বিরাট স্বপ্নপূরণ বোধহয় একেই বলে।খুদের ভক্তের মন জিতে নিলেন কিং কোহলি।
শনিবার ইডেনে ৩৮ রান করতে পারলেই কেকেআর দলের বিরুদ্ধে ১০০০ রান করার তালিকায় প্রবেশ করবেন কোহলি। কেকেআরের বিরুদ্ধে কোহলির রান ৯৬২।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications