IPL 2025: আইপিএলের মধ্যেই কঠোরতার রূপরেখা তৈরি বিসিসিআইয়ের, চাপ বাড়বে বিরাট-রোহিতদের?
শুরু হয়ে গেছে আইপিএল ইতিমধ্যেই সব দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আইপিএলের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ফোকাসে কিন্তু রয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মারা। ভারতীয় দলের ক্রিকেটাররা যতই আইপিএল খেলতে মগ্ন থাকুন না কেন বিসিসিআই কিন্তু এখন থেকে ইংল্যান্ড সফরের জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। আইপিএলের পরই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশা জনক পারফরম্য়ান্সের পরে ভারতীয় দলের কাছে ইংল্যান্ড সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকজন ক্রিকেটারের কাছে লাল বলের অগ্নিপরীক্ষা। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলির এবং রোহিত শর্মা। কারণ তাদের পারফরম্যান্ লাল বলে ক্রিকেটে সাম্প্রতিক সময় একেবারেই ভালো নয়। সীমিত ওভারে ক্রিকেটের দুরন্ত খেললেও টেস্টে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারছে না ভারতীয় দল এই দলের কয়েকজন ক্রিকেটার। ফলে আগামী দিনে তাঁদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পিটিআইয়ের তথ্য অনুসারে, কয়েকজন প্রথম সারির টেস্ট ক্রিকেটারকে ভারত এ দলের হয়ে খেলতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতির জন্য ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু'টি প্র্যাকটিস ম্যাচে খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। আইপিএল শেষ হওয়ার পর বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে ভারত এ দলের হয়ে খেলতে দেখা যাবে। করুণ নায়ারকে দলে নেওয়া হতে পারে।
একটি সর্বভারতী ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় দলের বিরুদ্ধে আগামী দিনের আরও যে কঠোর পদক্ষেপ নিতে পারে তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। অতীতে পরিবার নিয়ে বিদেশ সফরে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
কিন্তু বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের ফতোয়ার বিরুদ্ধে সরাসরি মুখ খোলেন। কোহলি সরাসরি বলেছিলেন, আমার মনে হয় ওরা বুঝতেই পারছে না পরিবারের সদস্যদে উপস্থিতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। গোটা বিষয়টি নিয়ে আমি খুবই হতাশ। আমার মনে হয় তাদের পরামর্শ শোনা হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়গুলি যুক্ত নয়। হয়তো তাঁদেরই মনে হয়েছে পরিবারের সদস্যরা থাকার কারণে ক্রিকেটারদের পারফরম্যান্স খারাপ হচ্ছে। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের সদস্যদের পাশে পাওয়াটা অত্যন্ত জরুরি একটা বিষয় সেটা হয়তো বোঝানো যাবে না।
কিন্তু এরপরেও ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বরং নিজেদের অবস্থান এই বিষয়ে আরও স্পষ্ট করে দিয়েছে। বিরাট কোহলি রোহিত শর্মারা যতই মহাতারকা হোন না কেন তাদের বিরুদ্ধে বোর্ড যে কোনো রকম সহজ পদক্ষেপ নেবে না তা কর্তাদের মনোভাব থেকেই স্পষ্ট।












Click it and Unblock the Notifications