CSK vs RCB, IPL 2025: বিরাট কোহলি টপকাতে পারেন শিখর ধাওয়ানকে, আরেকটি তালিকার শীর্ষে ওঠারও হাতছানি
CSK vs RCB, IPL 2025: আজ চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে।
তবে চলতি আইপিএলে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিলে চেন্নাই সুপার কিংস দখলে নেবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান। বিরাট কোহলি আজ সিএসকের বিরুদ্ধে ঈর্ষণীয় নজির গড়তে পারেন।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সর্বাধিক রান করার নজির রয়েছে শিখর ধাওয়ানের। শিখর সিএসকের বিরুদ্ধে ২৯টি ম্যাচ খেলেছেন। ১টি শতরান-সহ তিনি ধোনিদের বিরুদ্ধে করেছেন ১০৫৭ রান। আজ শিখরকে পিছনে ফেলে দিতে পারেন কোহলি।
বিরাট কোহলির এ জন্য দরকার ৫ রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধো কোহলি ৩২ ইনিংসে ১০৫৩ রান করেছেন। আজ আরসিবির হয়ে তিনি ওপেন করবেন। ফলে কিছুক্ষণের মধ্যেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে সর্বাধিক রানের রেকর্ডটি তিনি নিজের দখলে নিতে পারবেন।
২০০৮ সাল থেকে আইপিএলে আরসিবির হয়েই খেলছেন বিরাট। ২০০৮ সালের পর কখনও চেন্নাইয়ে আইপিএলের ম্যাচে সিএসকেকে হারাতে পারেনি আরসিবি। আইপিএলে ধোনিদের বিরুদ্ধে মাত্র ২ জন ব্যাটারই ১ হাজারের উপর রান করেছেন।
𝗥𝗖𝗕 𝘃𝘀 𝗖𝗦𝗞: 𝗧𝗵𝗲 𝗨𝗹𝘁𝗶𝗺𝗮𝘁𝗲 𝗳𝗮𝗻 𝗽𝗿𝗲𝘃𝗶𝗲𝘄! ⚔
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 28, 2025
🎥 Join our 12th Man Army as they predict the defining factors, and which RCB player will have a massive role to play in the #CSKvRCB game tonight!
Here's what they had to say, only on @BigBasket_Com… pic.twitter.com/Jldtm9dg9X
আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার তিনে আছেন রোহিত শর্মা। তিনি ৩৫টি ম্যাচে করেছেন ৮৯৬। একটি শতরান ও ৭টি অর্ধশতরান রয়েছে। দীনেশ কার্তিক চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৩ ম্যাচে ৭২৭ রান করেছেন। ২১ ম্যাচে ৬৯৬ রান রয়েছে ডেভিড ওয়ার্নারের।
আজকের ম্যাচে বিরাট কোহলি যদি ৮৭ রান করেন তাহলে চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হতে পারবেন। আপাতত এই তালিকার শীর্ষে রয়েছেন নিকোলাস পুরাণ। ২ ম্যাচে তিনি ১৪৫ রান করেছেন। ২টি করে ম্যাচ খেলা মিচেল মার্শ ১২৪, ট্রাভিস হেড ১১৪, ঈশান কিষাণ ১০৬, ধ্রুব জুরেল ১০৩ ও কুইন্টন ডি কক করেছেন ১০১। বিরাট কোহলি ইডেনে কেকেআরের বিরুদ্ধে ৫৯ রান করেছিলেন।












Click it and Unblock the Notifications