IPL 2025: কলকাতায় এসেই বিশ্বকাপজয়ী সতীর্থের সঙ্গে আড্ডায় মাতলেন কোহলি, কী কথা হল দুই বন্ধুর?

বিরাট কোহলি যতই মহাতারকা হোন না কেন, ছোটবেলার বন্ধুকে কখনই ভোলেনি তিনি। আগামী ২২ মার্চ ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। বৃহস্পতিবার বিকেলেই ইডেনে পুরোদমে অনুশীলন করলেন কিং কোহলি। কিন্তু কলকাতায় এসেই বন্ধু শ্রীবৎস গোস্বামীর সঙ্গে দেখা করতেও ভুললেন না কোহলি।

বুধবার সন্ধ্যায় আরসিবি দলের সঙ্গে কলকাতায় আসেন বিরাট কোহলি। বৃহস্পতিবার টিম হোটেলে ছোটবেলার বন্ধু শ্রীবৎসকে ডেকে নেন কোহলি। জমিয়ে আড্ডা সঙ্গে লাঞ্চও করলেন শ্রীবৎস ও কোহলি। ২০০৮ সালে ভারতের অনূ্র্ধব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কোহলি। সেই দলের অন্যতম সদস্য ছিলেন শ্রীবৎস।

Virat Kohli meets Srivatsa Goswami

সময় এগিয়ে গিয়েছে, কিন্তু বন্ধুত্বে কোনও ফাটল ধরেনি।বিরাট জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। নেতৃত্বের দায়িত্ব সামলেছেন। ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে উঠলেও কোনও দিনই তা শ্রীবৎস-কোহ‌লির মধ্যে দূরত্ব তৈরি করতে পারেনি।

বৃহস্পতিবার আরসিবি টিম হোটেলে বিরাট মধ্যাহ্নভোজ সারলেন শ্রীবৎসের সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন শ্রীবৎস। কোহলির সঙ্গে দেখা করার পর ওয়ান ইন্ডিয়াকে শ্রীবৎস বলেন, '২০০৭ সাল থেকে আমাদের বন্ধুত্ব একই রকম রয়েছে। কোহলির মধ্যে আমি কোনও রকম পরিবর্তন দেখেনি বন্ধু হিসাবে। আগের মতোই আমাদের সম্পর্ক আছে। আমাদের মধ্যে পরিবার থেকে ক্রিকেট নিয়ে কথা হয়। ব্যক্তিগত অনেক কথা হয় সেটা প্রকাশ্যে বলা যায় না।

কোহলি মানে শুধু রানের রাজা বা চেজ মাস্টার নন, তিনি বর্তমান প্রজন্মের একজন আইকন, অনুপ্রেরণার এক জলন্ত উদাহরণ। ২০০৭ সাল থেকে বিরাটের যাত্রাপথটা দেখছেন শ্রীবৎস। বিরাটের সাফল্যের ইউএসপি প্রসঙ্গে শ্রীবৎস বলেন, ফিটনেসের জন্য বিরাট সকলের থেকে আলাদা। ও ফিটনেস টাকে জীবনের অঙ্গ করে নিয়েছে। আমি ওকে যবে থেকে দেখছি তখন থেকেই জানি ফিটনেস নিয়ে কতটা সচেতন। এই বয়সে এসেও ওর পারফরম্যান্সের নেপথ্যে আছে ফিটনেস।

বিরাটের সঙ্গে দেখা হলে কি ২০০৮ সালের স্মৃতি নিয়ে কথা হয়, এই প্রসঙ্গে শ্রীবৎস বলেন, না সেটা অনেক দিন হয়ে গিয়েছে। এখন আর ২০০৮ সালের বিশ্বকাপ নিয়ে কথা হয় না। আমাদের দুই জনেরই এখন পরিবার আছে , সেটা নিয়ে অনেক কথা হল। এরপর আরসিবির অনুশীলন ছিল, তাই ওকে বেরিয়ে যেতে হল। উল্লেখ্য, এরআগেও কলকাতায় এলেই শ্রীবৎসের সঙ্গে দেখা করে দেদার আড্ডা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+