Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: মাঠের মধ্যেই রাহুলের সঙ্গে বিরাট বিতর্কে কোহলি! দেখুন দুই তারকার কথাবার্তার ভিডিও

আইপিএলের দুরন্ত ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ক্যাপিটালকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করে নিয়েছে আরসিবি। একই সঙ্গে ব্যাট হাতে স্বমহিমায় বিরাট কোহলি। তাঁর দখলেও এখন কমলা টুপি। কিন্তু আইপিএলে ফের বিতর্কে জড়ালেন বিরাট কোহলি!

২০২৩ সালের আইপিএলে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের বিবাদ চর্চার শিরোনামে উঠে এসেছিল। এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেএল রাহুলের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়ত হল বিরাট কোহলির সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি এবং কেএল রাহুলের বাক্য বিনিময়ের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে কি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল তা জানা যায়নি তবে দুজনে শরীরী ভাষা দেখে এটা অন্তত বোঝা গিয়েছে তাদের মধ্যে বন্ধুত্বমূলক কথা হচ্ছিল না।

Virat Kohli KL Rahul

প্রাক্তন ভারতীয় স্পিনার পীযূষ চাওলা অনুমানের ভিত্তিতে ব্যাখ্যা করেছেন ভারতীয় দলের দুই সতীর্থের মধ্যে কেন উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। পীযূষ চাওলা অনুমানের ভিত্তিতে বলেন, বিরাট কোহলি দিল্লি ক্যাপিটালস দলের ফিল্ডিং সেট করতে অতিরিক্ত সময় নেওয়ার বিষয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি এই বিষয়ে রাহুলের কাছে অভিযোগ করেন। অন্যদিকে দিল্লির উইকেটরক্ষক আবার বিরাটের এই কথায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি হয়তো পাল্টা বলেন অতিরিক্ত সময় নিলে সেক্ষেত্রে স্লো ওভাররেটের জন্য তাদের দলেরই ক্ষতি হবে।

ভারতীয় দলের দুই সতীর্থকে বেশ কিছুক্ষণ ক্রিজের মধ্যেই কথা বলতে দেখা যায়।ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারের মধ্যে কী নিয়ে কথা হয়েছিল তা জানা যায়নি। হঠাৎই দেখা যায় দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক রাহুলকে উত্তেজিত ভাবে কিছু বলতে দেখা যায় কোহলিকে। রাহুলও প্রতুত্তরে বিরাটকে কিছু বলতে শুরু করেন। তবে, এর বেশি কিছু হয়নি। ম্যাচের পর বিরাট কোহলি তাঁর ভারতীয় দলেক সতীর্থ রাহুলের সঙ্গে হাত মেলান।

Take a Poll

এর আগে আরসিবির বিরুদ্ধে ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে অপরাজিত ৯৩ রান করেছিলেন কেএল রাহুল। ম্যাচ শেষে তিনি গর্বের সঙ্গে ঘোষণা করেছিলেন এটা আমার মাঠ। এবার হয়তো পাল্টা দিলেন বিরাট কোহলিও। কারণ দিল্লি বিরাট কোহলির ডেরা। এখানে এসে দুরন্ত ইনিংস খেললেন এবং দলকে জয় এনে দিতে সাহায্য করলেন।

দিল্লির বিরুদ্ধে ম্যাচে ৪৭ বলে ৫১ রান করলেন। ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গে দুরন্ত একটা পার্টনারশিপ তৈরি করলেন যা ম্যাচের নির্ণায়ক হয়ে উঠলো। যদিও জয় পরাজয়ের মধ্যেও বিতর্কে রেশ কিন্তু থেকেই গেল দুই তারকার মধ্য়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+