IPL 2025: আইপিএলে কোহলির চার শিকারে এক বাঙালি, বোলার বিরাটের উইকেট দখলে জড়িয়ে আরসিবির জয়ও

IPL 2025: ২০০৮-এ প্রথম সংস্করণ থেকে এবারও যে ক্রিকেটাররা আইপিএলে খেলবেন তাঁদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। আইপিএল শুরু হতে আর চার দিন।

মজার ব্যাপার হলো, আইপিএলে বিরাট কোহলিরও রয়েছে চারটি উইকেট। তিনটি দলের বিরুদ্ধে। সব ম্যাচেই জিতেছে আরসিবি।

IPL 2025

বিরাট কোহলি ইডেনে টি২০ কেরিয়ারের ৪০০তম ম্যাচটি খেলতে নামবেন। আইপিএলে একমাত্র বিরাটই ব্যাট হাতে ৮ হাজারের বেশি রান করেছেন। ঝুলিতে রয়েছে সর্বাধিক শতরান-সহ একঝাঁক রেকর্ড। কিন্তু জানেন কি, বিরাটের বোলিং দক্ষতা সম্পর্কে?

বিরাট কোহলিকে শেষবার আইপিএলে বল করতে দেখা গিয়েছে ২০১৬ সালে। তাও একটি ম্যাচে এক ওভার হাত ঘুরিয়েছেন। প্রথম আইপিএলেই বিরাট পেয়েছিলেন ২টি উইকেট। এরপর ২০১১ সালের আইপিএলেও তিনি দুটি উইকেট পান।

আইপিএলে বিরাট ২৫২টি ম্যাচের মধ্যে ২৬টি ইনিংসে বল করেছেন। ২৫১টি বল করে দিয়েছেন ৩৬৮ রান। নিয়েছেন চার উইকেট। সেরা বোলিং ফিগার ২৫ রানের বিনিময়ে ২ উইকেট। গড় ৯২, ইকনমি ৮.৭৯।

আইপিএলে বিরাট প্রথম উইকেট পেয়েছিলেন ২৫ মে হায়দরাবাদে ডেকান চার্জার্সের বিরুদ্ধে আরসিবির ম্যাচে। সেই ম্যাচে আরসিবি ১ ওভার বাকি থাকতে জেতে ৫ উইকেটে। বিরাট কোহলি শূন্য রানে বোল্ড করেছিলেন চামারা সিলভাকে। ক্যাচ ধরেছিলেন উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী।

এরপর ওই ম্যাচেই বিরাট বোল্ড করে দেন দ্বারকা রবি তেজাকে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন আরসিবির হয়ে সেই ম্যাচে বিরাট ৩.৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট পেয়েছিলেন। ম্যাচের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলটি করার পর গোড়ালিতে চোট পেয়েছিলেন জ্যাক কালিস। এরপর বাকি চারটি বল করে ওই ওভারটি সম্পন্ন করেন কোহলি।

আইপিএলে কোহলি প্রথম যে ব্যাটারকে বল করেছিলেন তিনি হলেন হার্শেল গিবস, যিনি আগের বলেই ছক্কা হাঁকান কালিসের ডেলিভারিতে। তবে বিরাটের প্রথম বলে ১ রান দেন। আইপিএলে প্রথম হাত ঘুরিয়ে ৪ বলে তিন রান দেন। এই ওভারে অ্যাডাম গিলক্রিস্টকেও বল করেন কোহলি।

Take a Poll

২০১১ সালের ৯ এপ্রিল কোচিতে কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধেও বিরাট একটি উইকেট পেয়েছিলেন। এই ম্যাচেও আরসিবি জেতে, ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে। বিরাট ২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। ব্রেন্ডন ম্যাকালাম ৩২ বলে ৪৫ রান করে কোহলির শিকার হন।

২০১১ সালের আইপিএলেই বিরাট ২২ মে বেঙ্গালুরুতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি উইকেট তুলে নিয়েছিলেন। এই ম্যাচেও জিতেছিল আরসিবি। কোহলি ১ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট নেন। সিএসকের ঋদ্ধিমান সাহা বিরাটের বলে লুক পমার্সবাখের হাতে ক্যাচ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+