IPL 2025: আইপিএলে বিরাটের নামের পাশেই সর্বাধিক রান, প্রতি মরশুমে কেমন খেলেছেন কিং কোহলি?
বিরাট কোহলি মানেই রানের রাজা। ভারতীয় দল হোক বা আরসিবি তাঁর ব্যাট থেকে থাকে রানের প্রত্যাশা। আইপিএলে এখনও পর্যন্ত ২৫২ ম্যাচে ৮০০৪ রান করেছেন কোহলি। ৮টি শতরান এবং ৫৫টি অর্ধশতরান করেছেন কোহলি। আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসাবে ৮ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন কিং কোহলি।
আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০তম আইপিএল ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এক ফ্র্যাঞ্চাইজির হয়ে এত ম্যাচ খেলার রেকর্ড কোনও ক্রিকেটারের নেই। ২০০৮ সাল থেকে টানা আরসিবির জার্সিতে চিরস্থায়ী সদস্য কোহলি। গত ১৭ মরশুম ধরেই আরসিবি ব্যাটিংয়ের প্রধান ভরসা বি্রাট কোহলি। কিং কোহলি ২০০৮ সালে করেছেন ১৬৫ রান, ২০০৯ সালে ২৪৬ রান করেছিলেন, ২০১০ সালে ৩০৭ রান করেছিলেন। ২০১১ সালে ৫৫৭ রান করেছিলেন।

২০১২ সালে ৩৬৪ রান করেন, ২০১৩ সালে ৬৩৪ রান করেন, ২০১৩ সালে ব্যাট হাতে ৩৫৯ রান করেছিলেন। ২০১৫ সালে ৫০৫ রান করেছিলেন। ২০১৬ সালের আইপিএলে বিরাট কোহলি দুরন্ত খেলেছিলেন। গোটা টুর্নামেন্টে ৯৭৩ রান করেছিলেন। ২০১৭ সালে ৩০৮, ২০১৮ সালে ৫৩০ রান করেছিলেন। ২০১৯ সালে ৪৬৪ এবং ২০২০ সালে ৪৬৬ রান এসেছিল বিরাটের ব্যাট থেকে। ২০২১ সালে ৪০৫ এবং ২০২২ সালে ৩৪১ রান করেছিলেন। ২০২৩ সালে ৬৩৯ এবং ২০২৪ সালে ৭৪১ রান করেন বিরাট।
এর পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়েছেন। এবারও কোহলিকে রিটেন করেছেন আরসিবি। তবে আসন্ন মরশুমে আরসিবি দলকে নেতৃত্ব দেবেন রজত পাটীদার। আইপিএলে ২০১৩ সালে নেতৃত্বের দায়িত্ব নেন কোহলি। আইপিএলে ১৪০টি ম্যাচে নেতৃত্ব দেন কোহলি। এর মধ্যে ৬৬টি ম্যাচে দলকে জয় এনে দেন, ৭০টি ম্যাচে হারেন।
এর আগে ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে আইপিএল ফাইনাল খেলেছে আরসিবি। তবে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাটরা।ভারতীয় দলের হয়ে চারটি আইসিসি ট্রফি জিতেছেন। কিন্ত এখনও পর্যন্ত বিরাট কোহলির নামের পাশে আইপিএল ট্রফির সংখ্যা ০। ২০০৮ সাল থেকে আইপিএলে আরসিবি দলের সদস্য কোহলি। আগেই আরসিবি দলের নেতৃত্বের ভার থেকে অব্যাহতি দিয়েছেন। এবারও শুধু ক্রিকেটার হিসাবেই খেলবেন। তবে বিরাটই আরসিবি দলের মূল নিউক্লিয়াস।
আন্তর্জাতিক টি২০ থেকে অবসর গ্রহণের পরে প্রথমবার আইপিএল খেলতে নামছেন কোহলি। অনুশীলনেই ইডেন মাতিয়ে দিয়েছেন কিং কোহলি। এবার ম্যাচে বিরাট শো-র অপেক্ষা।












Click it and Unblock the Notifications