IPL 2025: দাদা ভারতীয় দলের সতীর্থ, আইপিএলের মধ্যেই ভাইকে ব্যাট উপহার দিলেন বিরাট
বিরাট কোহলি শুধু মাঠেই রানের রাজা নন, একই সঙ্গে তাঁর হৃদয়টাও যে কত বড় সেটা আরও একবার প্রমাণ করলেন। এর আগে অনেক ক্রিকেটারকেই নিজের ব্যাট উপহার হিসেবে দিয়েছিলেন বিরাট কোহলি। রিঙ্কু সিং থেকে আকাশদীপ অনেকেই আছেন এই তালিকায়। কোনও ক্রিকেটার ব্যাটের আবদার নিয়ে গেলে তাঁকে নিরাশ করেন না বিরাট কোহলি।
এর আগের বছরে আইপিএলের ম্যাচে রিঙ্কু সিংকে ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। প্রথমবার উপহার পাওয়া ব্যাট ভেঙে ফেলেন রিঙ্কু। কিন্তু ভারতীয় দলের সতীর্থকে ফের একবার ব্যাট উপহার দেন বিরাট কোহলি। এমনকি আকাশদীপক বিরাটের থেকে ব্যাট উপহার পেয়েছিলেন। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন পাঞ্জাব কিংস দলের তরুণ ক্রিকেটার মুসির খান। তিনিও বিরাট কোহলির থেকে ব্যাট উপহার পেয়েছেন।

শুক্রবার প্রথম পর্বের ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি পাঞ্জাব কিংসের কাছে পরাজিত হলেও দ্বিতীয় পর্বের ম্যাচে কিন্তু মধুর প্রতিশোধ নিয়েছে বেঙ্গালুরু। তারা রবিবার আরসিবি পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। দুরন্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন কোহলি ৭ টি ৪ এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। ম্যাচ জয়ের পরই নিয়ে সাজঘরে মুশির খানকে ডেকে নেন বিরাট কোহলি ।
ভারতীয় দলে ক্রিকেটার সারফরাজ খানের ভাই মুশিরকে এবার ৩০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। রবিবার ম্যাচের পর তাঁকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাটের প্রতি কৃতজ্ঞতা কথা তুলে ধরেছেন মুশির লিখেছেন, বিরাট ভাইয়াকে ব্যাট প্রদানের জন্য অনেক ধন্যবাদ এবং তাঁর ভালোবাসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
পাঞ্জাব কিংস দলের পক্ষ থেকেও একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা গিয়েছে সাজঘরে একটি ব্যাট নিয়ে ঢুকছেন মুশির খান। তাঁকে সতীর্থরা জিজ্ঞেস করেন কার ব্যাট , তখন তিনি বলেন বিরাট ভাইয়া এটা আমাকে দিয়েছে। বিরাটের দেওয়া সেই ব্যাট নিয়ে পাঞ্জাব দলের অন্য সতীর্থ পরখ করে দেখতে থাকেন।
Musheer Khan said - "Maine to Ro Diya Virat Kohli bhaiya ke samne (I cried in front of Virat Kohli bhaiya)". (When Kohli gave his bat Musheer). ❤️🥹 pic.twitter.com/ed4ylrdkuh
— Tanuj (@ImTanujSingh) April 21, 2025
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন মুশির খান। চোট আঘাতের সমস্যায় না পড়লে তার ঘরোয়া ক্রিকেটের ইনিংসটা আরও ভালো হতে পারত। রঞ্জিত ট্রফিতে ইতিমধ্যেই ভালো খেলেছেন। গত মরশুমে ইরানি কাপের আগে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন মুশির। যদিও চোট আঘাতে সমস্যা কাটিয়ে আবার ২২ গজে ফিরেছেন। এমনকি পাঞ্জাব কিংস জায়গায় করে নিয়েছেন।












Click it and Unblock the Notifications