IPL 2025: বিরাট ফের চেজমাস্টার! ম্যাচের সেরার পুরস্কার জিতে কোহলি স্পর্শ করলেন রোহিতের কীর্তি
IPL 2025: বিরাট কোহলি ফের চেজমাস্টার। ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকে শেষ অবধি থাকলেন কোহলি। মুল্লানপুরে দলকে জিতিয়েই মাছ ছাড়লেন।
ডেভিড ওয়ার্নারের নজির ভেঙে আইপিএলে সবচেয়ে বেশিবার অন্তত ৫০ রান করার রেকর্ড গড়লেন। এই নিয়ে বিরাট এমনটা করে দেখালেন ৬৭ বার। তার পাশাপাশি স্পর্শ করলেন রোহিত শর্মার কীর্তিও।

বিরাট কোহলি এই নিয়ে ১৯ বার আইপিএলে ম্যাচের সেরার পুরস্কার পেলেন। রোহিতও ১৯ বার আইপিএলে ম্যাচের সেরা হয়েছেন। বিরাট ২৬০তম ম্যাচে এই নজির ছুঁলেন। রোহিত আইপিএলে এখনও অবধি ২৬৩টি ম্যাচ খেলেছেন। আজ ইমপ্যাক্ট সাব হিসেবে নামবেন ২৬৪তম আইপিএল ম্যাচে।
KINGS have a special liking for Sundays! 😉❤
— Star Sports (@StarSportsIndia) April 20, 2025
Fueled by revenge, #ViratKohli is on a rampage! A record-breaking fifty lights up #RCB's run-chase! 💪🏻
Watch the LIVE action ➡ https://t.co/dJsow1beL1#IPLRevengeWeek 👉 #PBKSvRCB | LIVE NOW on Star Sports 2, Star Sports 2 Hindi &… pic.twitter.com/ydDZ7E2Y5g
আইপিএলে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ২০০৮ থেকে ২০২১ সালের মধ্যে তিনি ১৮৪টি ম্যাচ খেলে ২৫ বার প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। ক্রিস গেইল ২০০৮ থেকে ২০২১ অবধি আইপিএলে ১৪২টি ম্যাচ খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। তাঁদের পরেই যুগ্মভাবে রইলেন বিরাট ও রোহিত।
Typical VK! 😉🗣
— Star Sports (@StarSportsIndia) April 20, 2025
How good was he in the #IPLRevengeWeek against Punjab today? 👀😁#IPLonJioStar 👉 #MIvCSK | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/GKbUg374lI
চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কোহলি চলে এলেন তিন নম্বরে। ৮ ম্যাচে ৮ ইনিংসে তাঁর রান ৩২২। নিকোলাস পুরাণ (৩৮৮) ও সাই সুদর্শন (৩৬৫)-এর পরেই আপাতত বিরাট। চলতি আইপিএলে তাঁর ব্যাটিং গড় ৬৪.৪০, স্ট্রাইক রেট ১৪০। পুরাণ, সুদর্শনের মতো তাঁর নামের পাশেও চারটি হাফ সেঞ্চুরি।
বিরাট ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আজ। ৮ থেকে ১০ পয়েন্টে পৌঁছনো অনেকটাই ফারাক গড়ে দেয়। দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার যেভাবে সঙ্গত দিয়েছেন, বা দিতে পারেন তা নিয়ে সন্তুষ্ট কোহলি।
কোহলির কথায়, প্রথম ২টি ম্যাচ আমাদের অনেক কিছু শিখিয়েছে। আগের ম্যাচে বৃষ্টিতে ওভার কমেছিল। টি২০-তে রান তাড়া করার ক্ষেত্রে একটা ভালো পার্টনারশিপই যথেষ্ট। প্রয়োজনমতো তিনিও যে রান তোলার গতি বাড়াতে পারেন সেটাও মনে করিয়ে দেন কোহলি। তিনি বলেন, নিলাম থেকে আমরা ভালো দল গড়েছি। যেটা চাইছিলাম সেটাই হয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক এগিয়ে চলায় দল যে ছন্দে তা বিগত বছরগুলিতে হয়নি। এবারের খেলায় জেতার খিদে, আগ্রাসী ভাব বিরাটের প্রশংসা আদায় করে নিয়েছে।
এদিকে, মহেন্দ্র সিং ধোনির মতোই কোহলি এদিন বলেন, তাঁকে কেন ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয় তা বুঝতে পারছেন না। পাড়িক্কলকে এদিন ম্যাচের সেরার পুরস্কার দেওয়া যেত বলেও মনে করেন কোহলি।












Click it and Unblock the Notifications