IPL 2025: অতীতের স্মৃতি হালকা হয়ে গিয়েছে বিরাটের মনে, একাধিক প্রশ্নেরই দিতে পারলেন না উত্তর, দেখুন ভিডিও

আইপিএলে একটানা ১৮ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে খেলছেন বিরাট কোহলি। গত ১৭ বছরে এই জার্সিতে একাধিক মাইলস্টোন তৈরি করেছেন। সেই সঙ্গে রেকর্ডও সৃষ্টি করেছেন। কিন্তু আইপিএল ট্রফিটা এখনও অধরাই রয়ে গিয়েছে বিরাট কোহলি। চলতি মরশুমের শুরুটা ভালো করে ধাক্কা খেতে হয়েছে আরসিবিকে।

অতীতে আরসিবি দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলে ছিলেন কোহলি। কিন্তু এরপর নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বর্তমানে শুধু সাধারণ ক্রিকেটার হিসেবে আরসিবি দলে আছেন বিরাট কোহলি। তবে আরসিবি দলের মূল নিউক্লিয়াস বিরাট কোহলি। চলতি মরশুমের আইপিএলের ১৮ তম সংস্করণ আর বিরাটের সঙ্গে ১৮ - একটা গভীর যোগ রয়েছে। কারণ তাঁর জার্সি নম্বর ১৮ ।

virat Kohli

আইপিএল সম্প্রচারকারী একটি চ্যানেলের সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছেন গত ১৭ বছর ধরেই আইপিএল ক্রমাগত উন্নতি করছে এর পাশাপাশি অতীতের বেশ কিছু স্মৃতি যে এখন তাঁর মনে আবছা হয়ে গিয়েছে সেটা উঠে এলো প্রশ্নোত্তর পর্ব থেকেই। কারণ একাধিক বিষয়ে মনে করতে বেশ কষ্ট করতে হচ্ছে বিরাট কোহলিকে। আঠারোটা বছর কম তো সময় নয়।

বিরাট কোহলিকে প্রথমে প্রশ্ন করা হয়, কত সালে আইপিএলে অধিনায়কত্বে তাঁর অভিষেক হয়েছিল? বিরাট কোহলি উত্তর দেন ২০১৩ কিন্তু সঠিক উত্তর ছিল ২০১১। এরপর তাকে প্রশ্ন করায় কোন দলের বিরুদ্ধে নেতৃত্বের অভিষেক হয়েছিল? বিরাট সরাসরি বলেন এটা আমার মনে নেই সঠিক উত্তর রাজস্থান রয়্যালস।

আইপিএলে প্রথম কার উইকেট পেয়েছিলেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েও বেশ স্মৃতি বেগ পেতে হল বিরাট কোহলিকে। প্রথমে তিনি গিভস, রবি তেজা মতো ক্রিকেটের নাম বলেন। এর পর তাঁকে ধরিয়ে দেওয়া হয় ২০০৯ সালে ডেকান চার্জারসের কাউকে আউট করেছিলেন। বিরাট কোহলি তারপরও সঠিক উত্তর দিতে পারেনি। অনেক মনে করে তিনি বলেন চামারা সিলভা। কোন ব্যাটারের সঙ্গে তিনি পার্টনারশিপে সবথেকে বেশি রান করেছিলেন? এই প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দিয়ে বিরাট কোহলি বলেন এবি ডি ভিলিয়ার্স ।

আইপিএলের ইতিহাসে অরেঞ্জ ক্যাপ দুইবার জিতছেন, এর মধ্যে কোন দুই সালে জিতেছেন ? এই প্রশ্নের বিরাট বলেন ২০১৬ এবং ২০১৪ সালে। বিগত ১৭ বছরে আইপিএল কঠিন থেকে কঠিনতর হয়েছে আইপিএল কতটা চ্যালেঞ্জিং ? এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে বিরাট কোহলি বলেন, অবশ্যই আইপিএল অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ এটা বিপাক্ষিক কোনও ত্রি দেশীয় সিরিজ নয়। এটা কোন সংক্ষিপ্ত সময়ের টুর্নামেন্টও নয়। এটা অনেক দিন ধরে চলে প্রতিটা সপ্তাহে খেলার ধরন পাল্টে যায় প্রতি সপ্তাহে চ্যালেঞ্জ ও পাল্টে যায় একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটার সঙ্গে মানিয়ে নেওয়াটা অত্যন্ত কঠিন।

একইসঙ্গে কোহলি বলেন, যদি আপনি শীর্ষে থাকেন তাহলে এই শীর্ষস্থান আপনাকে ধরে রাখতে হবে আবার যদি নিচে থাকেন তাহলে দ্বিগুণ শক্তি প্রয়োগ করে আপনাকে উপরের দিকে উঠতে হবে। অনেক সময় হয় পাঁচ ম্যাচের মধ্যে তিনটায় জিততে হবে। এর মধ্যে একটা হেরে গেলে তখন চাপ আরও বেশি শুরু হয়ে যায়। এটা শুধুমাত্র দলগুলি ক্ষেত্রে না ক্রিকেটারদের ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ কিন্তু এর পাশাপাশি এটা উল্লেখ করতে হবে এটা নিজের স্কিলকে আরও ভালো করতে সাহায্য করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+